Skip to main content

Ridge Bangla

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির সময় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়া এলাকার মানোয়ারা বেগম (৪৫) এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর-চালকিপাড়ার আব্দুল মালেক (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে জেলাজুড়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত শুরু হলে বাড়ির পাশের একটি আমবাগানে আম কুড়াতে যান মানোয়ারা বেগম। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন।

অন্যদিকে, শিবগঞ্জ উপজেলার বাবুপুর এলাকায় ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান কৃষক আব্দুল মালেক। স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, বৃষ্টির মধ্যেই তিনি জমিতে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

This post was viewed: 23

আরো পড়ুন