Skip to main content

Ridge Bangla

যুদ্ধবিরতি ও কূটনৈতিক অগ্রগতিতে বিশ্ববাজারে কমল তেলের দাম

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে সামান্য পতন দেখা গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ইঙ্গিত এবং যুক্তরাষ্ট্র-চীন উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠককে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা তৈরি হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বুধবার (১৩ মে) গ্রিনিচ মান সময় সকাল ৯টা ৯ মিনিটে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১৯ সেন্ট বা ০.২ শতাংশ কমে দাঁড়ায় ১০৭ দশমিক ৫৮ […]

একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পদ্মা ব্যারেজ প্রকল্পের

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পদ্মা ব্যারাজ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৩ মে) সচিবালয়ে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রকল্পটি অনুমোদিত হয়। ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্প জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ মেয়াদে বাস্তবায়িত হবে। এর মাধ্যমে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ […]

একনেকে ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নযোগ্য এ প্রকল্পকে সরকারের অন্যতম বৃহৎ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বুধবার (১৩ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পদ্মা ব্যারেজসহ মোট ১৬টি প্রকল্প […]

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ জন

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা ঘাট এলাকায় অবস্থিত জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন কর্মকর্তা-কর্মচারী দগ্ধ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন নাজমুল শেখ, সাইফুল ইসলাম, রামিজুল, আমির, শঙ্কর, […]

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় রেকর্ড গতিতে কমছে বৈশ্বিক তেলের মজুত

মধ্যপ্রাচ্যে চলমান ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরাইল জোটের যুদ্ধের উত্তেজনার প্রভাবে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী প্রায় অচল হয়ে পড়ায় বিশ্বব্যাপী তেলের মজুত দ্রুত কমছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি পূর্বাভাস দিয়েছে, চলমান অচলাবস্থার কারণে ২০২৬ সালে বৈশ্বিক তেল সরবরাহ দৈনিক প্রায় ৩৯ লাখ ব্যারেল কমে যেতে পারে। […]

আইপিএফটি চলাকালে সেনা কর্মকর্তার মৃত্যু

আইপিএফটি টেস্ট চলাকালে অসুস্থ হয়ে মারা গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ, পিএসসি। মঙ্গলবার সকালে অফিসার্স আইপিএফটি চলাকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, ১ম অর্ধ-বার্ষিক আইপিএফটির প্রথম দিনে ১ দশমিক ৬ কিলোমিটার দৌড় সম্পন্ন করার পর সকাল আনুমানিক ৬টা ৩২ মিনিটে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে […]

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। বুধবার (১৩ মে) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় কয়েকদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে […]

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রমান্বয়ে ‘সোলার প্ল্যান্ট’ স্থাপন করা হবে: শিক্ষামন্ত্রী

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার। বুধবার (১৩ মে) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে সৌরবিদ্যুৎ প্রকল্প-সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার জট কমাতে সরকার পরিকল্পনা […]

ইরানে ৪.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে

ইরানের রাজধানী তেহরানের নিকটবর্তী এলাকায় ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে রাজধানীসহ আশপাশের বিভিন্ন অঞ্চলে কম্পন ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে তেহরানের পূর্বাঞ্চলের পারদিস শহরের কাছে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র। স্থানীয় সময় রাত ৮টা ১৬ মিনিটে ভূমিকম্পটি ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল […]

২০৩০ সালের মধ্যে ২ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ২০৩০ সালের মধ্যে অন্তত ২ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধাপে ধাপে নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনার পরিকল্পনার কথাও জানিয়েছে সরকার। বুধবার (১৩ মে) সকালে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে কলেজ […]

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে বুধবার (১৩ মে) থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রথম দিনে ২৩ মে’র যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের […]

অক্সিজেন মাস্ক খুলে ফেললেন ঢামেক কর্মচারী, শিশুর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসে দালালের খপ্পরে পড়ে সাত মাস বয়সী শিশু হাসিব আহমেদ মিনহাজের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে ঘটা এ ঘটনায় হাসপাতালের সরকারি কর্মচারী মো. এনায়েত করিমকে আটক করে পুলিশে দেয় শিশুটির পরিবার। গাজীপুরের বাসন এলাকায় বসবাসরত মিনহাজের পরিবার জানায়, তাদের একমাত্র সন্তান মিনহাজ গ্রামের বাড়িতে তার নানীর সঙ্গে […]

সন্ধ্যার মধ্যে ৯টি জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাতের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও ঘনীভূত হতে পারে। এ পরিস্থিতিতে বুধবার (১৩ মে) সন্ধ্যার মধ্যেই দেশের ৯ জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিসের তথ্যমতে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা […]

মাদক সংশ্লিষ্টতায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

মাদক বিক্রি ও সেবনের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত মাদক নিয়ন্ত্রণ ও অস্ত্র উদ্ধার কার্যক্রমে […]

ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জে প্রস্তুত ৬ লাখের বেশি কোরবানির পশু

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জ জেলার খামারগুলোতে ৬ লাখের বেশি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় কয়েক মাস ধরেই গরু, মহিষ, ছাগল ও ভেড়া মোটাতাজাকরণের কাজ চলছে। ইতোমধ্যে পশুর হাটগুলোতে কেনাবেচাও শুরু হয়েছে। জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর সিরাজগঞ্জে কোরবানির জন্য মোট ৬ লাখ ১৭ হাজার ৭২৩টি পশু প্রস্তুত […]

দেশের ৮টি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে

দেশের আটটি জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (১৩ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র এই পূর্বাভাস প্রকাশ করে। […]

বিদ্যালয় প্রাঙ্গণে পড়ে থাকা ভিক্ষুকের মরদেহ থেকে উদ্ধার ৭০ হাজার টাকা

গাজীপুরের শ্রীপুরে এক অজ্ঞাত ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) সকাল ৯টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগে ৭০ হাজার ৮৬০ টাকা এবং আবুল হোসেন নামে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। পরিচয়পত্রে খুলনার বটিয়াঘাটা উপজেলার হরিণটানা গ্রামের ঠিকানা […]

অপতথ্যের আগ্রাসন: সামাজিক মাধ্যমে ভুয়া তথ্যের বিস্তারে দেখা দিচ্ছে নতুন সংকট

বাংলাদেশে সামাজিক মাধ্যম এখন আর শুধু যোগাযোগ কিংবা বিনোদনের প্ল্যাটফর্ম নয়। এটি জনমত গঠন, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং সামাজিক বাস্তবতা তুলে ধরার অন্যতম প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে। কিন্তু এই ডিজিটাল বিস্তারের পাশাপাশি ভয়াবহভাবে বেড়েছে ভুল তথ্য, গুজব ও অপতথ্যের বিস্তার। চলতি বছরের প্রথম তিন মাসের পরিসংখ্যান সেই উদ্বেগকেই নতুন করে সামনে নিয়ে এসেছে। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান […]

তামিলনাড়ুর ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বড় প্রশাসনিক সিদ্ধান্তে ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন জোসেফ বিজয়। মঙ্গলবার (১২ মে) জারি করা এক আদেশে ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন (তাসম্যাক) পরিচালিত দোকানগুলো দুই সপ্তাহের মধ্যে সরিয়ে নিতে বা বন্ধ করতে বলা হয়েছে। তামিলনাড়ু সরকারের […]

ঈদ সামনে রেখে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান ও শপিংমল

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা কার্যকর ছিল। মঙ্গলবার (১২ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকে সামনে রেখে ক্রেতা ও সাধারণ মানুষের […]