Skip to main content

Ridge Bangla

আইপিএফটি চলাকালে সেনা কর্মকর্তার মৃত্যু

আইপিএফটি টেস্ট চলাকালে অসুস্থ হয়ে মারা গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ, পিএসসি। মঙ্গলবার সকালে অফিসার্স আইপিএফটি চলাকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ১ম অর্ধ-বার্ষিক আইপিএফটির প্রথম দিনে ১ দশমিক ৬ কিলোমিটার দৌড় সম্পন্ন করার পর সকাল আনুমানিক ৬টা ৩২ মিনিটে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুলেন্সযোগে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সেনাবাহিনীতে দায়িত্ব পালন করে আসছিলেন। সহকর্মীদের কাছে তিনি একজন দক্ষ, সাহসী ও মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর নেতৃত্বগুণ ও কর্মদক্ষতা অধীনস্থ সদস্যদের মাঝেও ব্যাপকভাবে প্রশংসিত ছিল।

এই ঘটনা আবারও কঠোর শারীরিক সক্ষমতা যাচাই ও প্রশিক্ষণের সময় স্বাস্থ্যগত অবস্থা, আবহাওয়া, পর্যাপ্ত বিশ্রাম এবং খাদ্যাভ্যাসের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার প্রয়োজনীয়তা সামনে নিয়ে এসেছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানানো হয়েছে।

This post was viewed: 29

আরো পড়ুন