Ridge Bangla

বিদ্যালয় প্রাঙ্গণে পড়ে থাকা ভিক্ষুকের মরদেহ থেকে উদ্ধার ৭০ হাজার টাকা

গাজীপুরের শ্রীপুরে এক অজ্ঞাত ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) সকাল ৯টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগে ৭০ হাজার ৮৬০ টাকা এবং আবুল হোসেন নামে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। পরিচয়পত্রে খুলনার বটিয়াঘাটা উপজেলার হরিণটানা গ্রামের ঠিকানা উল্লেখ থাকলেও সেটি মৃত ব্যক্তির কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের মতে, ওই ব্যক্তি ভিক্ষাবৃত্তি করতেন। সোমবার রাতে বিদ্যালয়ের বারান্দায় অবস্থান করেন। সকালে তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখার কিছুক্ষণ পরেই মৃত্যু হয়।

শ্রীপুর থানার এসআই তাজুল ইসলাম জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় ও স্বজনদের খুঁজে বের করে উদ্ধারকৃত টাকা হস্তান্তরে কাজ করছে পুলিশ।

This post was viewed: 7

আরো পড়ুন