Ridge Bangla

২০৩০ সালের মধ্যে ২ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ২০৩০ সালের মধ্যে অন্তত ২ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধাপে ধাপে নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনার পরিকল্পনার কথাও জানিয়েছে সরকার।

বুধবার (১৩ মে) সকালে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষ ও ওমেরা নবায়নযোগ্য জ্বালানি লিমিটেডের মধ্যে ৬০০ কিলোওয়াট পিক ক্ষমতাসম্পন্ন অনগ্রিড ওপেক্স মডেলের সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনে পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানির ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সৌরবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানি ভবিষ্যতে বড় ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশের উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

This post was viewed: 5

আরো পড়ুন