Skip to main content

Ridge Bangla

শুক্রবার জরুরি সভা ডাকল ছাত্রদল

রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে জরুরি সাংগঠনিক সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় দফতর থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় এ সভা অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় সংসদের নেতাদের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় […]

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুই কর্মী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদলের দুই কর্মী নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নবীনগর উপজেলার শ্যামগ্রামের বাসিন্দা মো. রাব্বি (৩২) এবং শ্রীরামপুর এলাকার মাহিম খন্দকার (২৬)। তারা উভয়েই ছাত্রদলের কর্মী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, দুটি মোটরসাইকেল […]

ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং, কমবে শহর-গ্রামে বৈষম্য

দেশব্যাপী বিদ্যুৎ সংকট মোকাবিলায় রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া এক বিবৃতিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান। তিনি বলেন, জ্বালানি ঘাটতির কারণে দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই লোডশেডিং চলছে। পরিস্থিতি সামাল দিতে এবং শহর-গ্রামের বিদ্যুৎ ব্যবহারের বৈষম্য কমাতে ঢাকাতেও সীমিত আকারে লোডশেডিং চালু […]

রূপপুরে ২৮ এপ্রিল থেকে জ্বালানি লোডিং শুরু হচ্ছে

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগামী ২৮ এপ্রিল থেকে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং কার্যক্রম শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ এক ধাপ অতিক্রম করতে যাচ্ছে বাংলাদেশ। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও রাশিয়ার অংশীদারদের সঙ্গে […]

শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর দুই সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ও এ বি জুবায়েরের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানার ভেতরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অপমানজনক’ পোস্টের অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করতে ছাত্রদল নেতারা থানায় যান। একই সময়ে নিরাপত্তা […]

শান্ত-মুস্তাফিজের নৈপুণ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও নির্ধারণী ওয়ানডেতে দারুণ জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং বল হাতে মুস্তাফিজুর রহমানের পাঁচ উইকেটের নৈপুণ্যে কিউইদের ৫৫ রানে হারিয়েছে টাইগাররা। এতে ২–১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে স্বাগতিকরা। চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ […]

মিরসরাইয়ে হামলায় আহত ছাত্রদল নেতা হৃদয়ের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হৃদয় মিরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের কয়লা এলাকায় প্রায় এক ঘণ্টা অবরোধ […]

বনানীতে বাসচাপায় দুইজন শ্রমিক নিহত

রাজধানীর বনানীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে বনানীর সেতু ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরগামী ভুইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে উঠে যায়। এ সময় সেখানে রাস্তার কাজ করা দুই শ্রমিক বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতরা হলেন সাগর মিয়া (৩৫) […]

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে বৃত্তি বাড়ানোর আহ্বান

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে তার দফতরে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যান সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। বৈঠকে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা অর্জনে বাংলাদেশের শিক্ষার্থীদের আগ্রহ দিন […]

হরমুজ প্রণালী থেকে টোল প্রাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে আদায়কৃত টোলের প্রথম চালানের অর্থ দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে বলে জানিয়েছেন ইরানি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি ডেপুটি স্পিকারের বরাতে ওই প্রতিবেদনে উল্লেখ করে, এই জলপথটি দিয়ে যাতায়াত করা […]

আওয়ামী আমলের সার ডিলারদের নিয়োগ বাতিল

বিগত আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের পরিবর্তে দ্রুত নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার জাতীয় সংসদের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিফ হুইপ নূরুল ইসলাম মনি এ তথ্য জানান। তিনি বলেন, সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত […]

জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের যৌথ কমিটির প্রস্তাব প্রধানমন্ত্রীর

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। জাতীয় সংসদে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় তিনি এ প্রস্তাব দেন এবং বিরোধী দলকে সমসংখ্যক সদস্য মনোনয়নের আহ্বান জানান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী […]

শিক্ষার আধুনিকায়নে ১ হাজার মাদরাসায় চালু হচ্ছে কারিগরি কোর্স

মাদরাসা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ও শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। পর্যায়ক্রমে দেশের আরও এক হাজার মাদরাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের প্রশ্নের […]

৫ দিনে সৌদি পৌঁছেছেন ২৭ হাজার ৩২৫ হজযাত্রী

চলতি বছরের হজ কার্যক্রম শুরুর পর প্রথম পাঁচ দিনে বাংলাদেশ থেকে ২৭ হাজার ৩২৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত মোট ৬৮টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে বলে হজ বুলেটিনে জানানো হয়েছে। বাংলাদেশ হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানান, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি […]

শ্রমিক হোস্টেলের টয়লেটে যুবককে গলাকেটে হত্যা

রাজধানীর কামরাঙ্গীরচরে এক শ্রমিককে গলা কেটে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২২ এপ্রিল) মধ্যরাতে স্থানীয় ম্যাটাডোর কোম্পানির শ্রমিক হোস্টেলের টয়লেট থেকে মো. ইয়াকুব আলীকে (২৫) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বজলুর রহমান জানান, বুধবার রাত সোয়া ১টার দিকে হোস্টেলের টয়লেটের ভেতর ইয়াকুবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন সহকর্মীরা। তাৎক্ষণিকভাবে বিষয়টি […]

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৪ ইউনিট বন্ধ

চলমান শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানির উচ্চতা কমে যাওয়ায় কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে মাত্র একটি সচল রয়েছে, যার ফলে উৎপাদন সক্ষমতা নেমে এসেছে তলানিতে। দেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্রটির মোট পাঁচটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৩০ মেগাওয়াট। তবে পানি স্বল্পতার কারণে কেন্দ্রটিতে এখন কেবল ২ নম্বর ইউনিটটি […]

দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করেছে সরকার

অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম এবং সাবেক সচিব ড. এম মাহফুজুল হকের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। ফলে তাদের দায়িত্ব পালনের অবশিষ্ট সময় […]

জ্বালানির দাম বৃদ্ধিতে কিলোমিটারে ১১ পয়সা বাড়ল গণপরিবহনের ভাড়া

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাস ভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার থেকেই এই নতুন হার কার্যকর হচ্ছে। সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, জনস্বার্থ ও পরিবহন মালিকদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে এই সমন্বয় করা হয়েছে। তবে বাসের […]

আগ্রাবাদে ওয়াসার প্রকল্পস্থলে মাটি চাপা পড়ে নিহত ২ জন শ্রমিক

চট্টগ্রামের আগ্রাবাদ অ্যাকসেস রোডে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের কাজ করার সময় মাটি ধসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে সিঙ্গাপুর মার্কেটের সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন তুষার ও রাকিব। এছাড়া মাটি চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন সাগর ও এরশাদ নামের আরও দুই শ্রমিক। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। […]

বেসরকারি উদ্যোগে চালু হচ্ছে বন্ধ ৬ পাটকল

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকে সচল করতে উদ্যোগ নিচ্ছে সরকার। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে থাকা ছয়টি পাটকল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্ধ পাটকলগুলোর ইজারা ও কার্যক্রম চালুর বিষয়ে আয়োজিত এক জরুরি বৈঠকে এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান বস্ত্র ও পাটমন্ত্রী […]