Skip to main content

Ridge Bangla

হরমুজ প্রণালী থেকে টোল প্রাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে আদায়কৃত টোলের প্রথম চালানের অর্থ দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে বলে জানিয়েছেন ইরানি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই।

ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি ডেপুটি স্পিকারের বরাতে ওই প্রতিবেদনে উল্লেখ করে, এই জলপথটি দিয়ে যাতায়াত করা নৌযানগুলো থেকে নির্ধারিত টোল সংগ্রহ করা হচ্ছে। দীর্ঘদিনের পরিকল্পনার শেষে তা বাস্তবায়নের মাধ্যমে ইরানের জাতীয় রাজস্ব এক নতুন মাত্রা পেল।

This post was viewed: 32

আরো পড়ুন