Skip to main content

Ridge Bangla

মিরসরাইয়ে হামলায় আহত ছাত্রদল নেতা হৃদয়ের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হৃদয় মিরসরাই উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের কয়লা এলাকায় প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন, ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল রাতে করেরহাট ইউনিয়নের কয়লা বাজার এলাকায় অবৈধভাবে আনা গরুবাহী একটি ট্রাক আটকের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে গেলে হৃদয় ও তার সহকর্মী আনোয়ার হোসেনের ওপর হামলা চালানো হয়।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর হৃদয়ের মৃত্যু হলে তার পরিবার অভিযোগ করে, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

This post was viewed: 35

আরো পড়ুন