Skip to main content

Ridge Bangla

ভূমধ্যসাগর দিয়ে চার মাসে ইতালি গেছেন ২০৬৬ বাংলাদেশি

২০২৬ সালের শুরু থেকে ২১ এপ্রিল পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন ৭ হাজার ৬৪৩ জন অনিয়মিত অভিবাসী। গতকাল বুধবার (২২ এপ্রিল) ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে দেখা যায়, অভিবাসীর সংখ্যা আগের বছরগুলোর তুলনায় হ্রাস পেলেও শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। পরিসংখ্যান অনুযায়ী, বছরের শুরু থেকে ২১ এপ্রিল অব্দি মোট ৭ হাজার ৬৪৩ জন অভিবাসী ইতালিতে পাড়ি জমিয়েছেন। ২০২৫ […]

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ প্রায় ১৫ হাজার

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ১৪ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ফলাফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংস্থাটির ওয়েবসাইটে পূর্ণাঙ্গ ফলাফল দেখা যাচ্ছে। এনটিআরসিএ সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা […]

৩৬–৭২ ঘণ্টার মধ্যে ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফা আলোচনা সম্ভাবনা: ট্রাম্প

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি এ সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, “আলোচনার সুযোগ রয়েছে।” কূটনৈতিক সূত্রগুলোও ইঙ্গিত দিচ্ছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ শুরু হতে পারে। বৈশ্বিক […]

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার ব্যাপক রদবদল

বাংলাদেশ পুলিশের ২৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ রদবদলের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকা কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। পুলিশ টেলিকমের ডিআইজি মো. রেজাউল করিমকে নৌ পুলিশের অতিরিক্ত […]

চলছে পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ

শুরু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রাজ্যটির ২৯৪ আসনে ২ ধাপে ভোট অনুষ্ঠিত হবে। প্রথম দফায় আজ ১৬ জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল। নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ উপলক্ষে রাজ্যটিতে কড়া নিরাপত্তার […]

ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত

ভারতের উত্তর প্রদেশের মির্জাপুরে একটি মালবাহী ট্রাকের ব্রেক বিকল হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় সড়ক-১৩৫-এ এই প্রাণহানির ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, ড্রামন্ডগঞ্জ উপত্যকা থেকে লাসোদা এলাকার দিকে নামার সময় ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। ঢালু রাস্তায় ব্রেক কাজ না […]

ইরানের তিনটি ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের পতাকাবাহী তিনটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকম)। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণার পরদিনই এ পদক্ষেপ নেওয়া হয়। জব্দ হওয়া জাহাজগুলোর নাম ডিপ সি, সেভিন ও দোরেনা। আন্তর্জাতিক জাহাজ চলাচল সংশ্লিষ্ট সূত্র ও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, তিনটি জাহাজেই উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত […]

তীব্র তাপদাহে বিপর্যস্ত ঈশ্বরদীর জনজীবন

পাবনার ঈশ্বরদীতে টানা তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ১০ দিন ধরে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। একই সঙ্গে কৃষি ও প্রাণিসম্পদ খাতেও দেখা দিয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। আবহাওয়া অফিসের তথ্যমতে, ১২ এপ্রিল থেকে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বুধবার বিকেলে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা […]

সংসদ ভবনের গ্যালারিতে বীরশ্রেষ্ঠদের নামাঙ্কন

জাতীয় সংসদ ভবনের ভেতরের গ্যালারিগুলোকে মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের নামে নতুন করে নামকরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। বুধবার (২২ এপ্রিল) এ সংক্রান্ত ঘোষণা দিয়ে আতিকুর রহমান জানান, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরদের প্রতি শ্রদ্ধাবোধ সমুন্নত রাখতে এই সিদ্ধান্ত […]

৩ মাসে সারা দেশে খুনের শিকার ৮৫৪ জন

রাজধানী ঢাকাসহ সারা দেশে হত্যাকাণ্ড উদ্বেগজনক হারে বাড়ছে। পুলিশ সদর দপ্তরের হালনাগাদ তথ্যে উঠে এসেছে, গত তিন মাসে ঢাকা মহানগরীতে শতাধিক মানুষের প্রাণ গেছে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়ে। একই চিত্র দেশের সামগ্রিক অপরাধ পরিস্থিতির ক্ষেত্রেও। চলতি বছরের প্রথম তিন মাসের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ঢাকায় হত্যার ঘটনা কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। জানুয়ারি থেকে মার্চ- […]

পুলিশের ১৩ উচ্চপদস্থ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ পুলিশ প্রশাসনে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে। জনস্বার্থে পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার […]

অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছরে মামলায় রেকর্ড দুদকের

২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) তার কার্যক্রমে অভূতপূর্ব গতি সঞ্চার করেছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিগত দেড় বছরে দুর্নীতিবিরোধী সংস্থাটি প্রায় এক হাজার মামলা নথিভুক্ত করেছে, যা গত বিশ বছরের ইতিহাসে সর্বোচ্চ। দুদক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২০২৪ সালের ৮ আগস্ট থেকে চলতি […]

বোরো মৌসুমে ধান-চাল কিনবে সরকার

চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহে সরকার নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ৩ মে থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে এই সংগ্রহ অভিযান, যা কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। বুধবার (২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, […]

কবুতরের রেস: শখের খেলায় জীবিকার সন্ধান

শীতের কুয়াশা ভেদ করে ভোরের আলো যখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, ঠিক তখনই শহরের ছাদ কিংবা খোলা মাঠে জমে ওঠে এক অন্যরকম উত্তেজনা। চোখ আকাশে স্থির, হৃদয়ে অদৃশ্য প্রতিযোগিতার চাপ- কবুতরের রেস যেন শুধু একটি খেলা নয়, বরং অনুভূতির এক গভীর জগৎ। বাংলাদেশে দিন দিন জনপ্রিয় হয়ে ওঠা এই খেলা শখ, সাধনা ও সামাজিক মিলনমেলার […]

ইরান ও রাশিয়ার তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বৃদ্ধি

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অস্থিরতা কমাতে ইরান ও রাশিয়ার জাহাজে থাকা তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের কথা বিবেচনা করে ওয়াশিংটন এই নমনীয় সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্বালানি ঘাটতির ঝুঁকিতে […]

কনটেন্টের রঙ্গমঞ্চ পাবনা মানসিক হাসপাতাল

দেশের মানসিক স্বাস্থ্যসেবার প্রধান কেন্দ্র পাবনা মানসিক হাসপাতাল। কিন্তু এই বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রটি বর্তমানে এক গভীর সংকটের মুখে। একদিকে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ‘দর্শনার্থী বাণিজ্য’, অন্যদিকে কতিপয় কনটেন্ট ক্রিয়েটর ও অতি উৎসাহী মানুষের সংবেদনশীল এই স্থানটিকে পর্যটনকেন্দ্র ভেবে ভিড় জমানো- সবই হচ্ছে বাধাহীনভাবে। ফলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এবং রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সাম্প্রতিক বিভিন্ন অনুসন্ধান ও […]

লোডশেডিংয়ে শহরের তুলনায় গ্রামে ভোগান্তি চরমে

অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে দেশজুড়ে বেড়েছে বিদ্যুৎ সংকট, আর তার সবচেয়ে বেশি সংকটে পড়েছে গ্রামবাংলার জনজীবন। শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিং এখন যেন নিত্যসঙ্গী, যেখানে দিনে-রাতে বারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে জীবনযাত্রাকে করে তুলছে অসহনীয়। চাহিদা ও উৎপাদনের ফারাক ক্রমেই বিস্তৃত হচ্ছে। দৈনিক গড়ে প্রায় ১৫ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন কমে থাকছে উল্লেখযোগ্যভাবে, ফলে […]

ঐতিহ্যবাহী মোরগ লড়াইয়ের ইতিহাস ও বর্তমান বাস্তবতা

বাংলাদেশে গ্রামবাংলার মাঠে-ঘাটে কানামাছি, ফুটবল, ক্রিকেট বা হা-ডু-ডু- এসব খেলার সঙ্গে আমাদের পরিচয় দীর্ঘদিনের। এসব ক্রীড়া যেমন বিনোদনের উৎস, তেমনি শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সময়ের বিবর্তনে কিছু ঐতিহ্যবাহী খেলা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এর মধ্যে একটি হলো মোরগ লড়াই, যা একসময় গ্রামীণ সংস্কৃতির প্রাণকেন্দ্র হিসেবেই পরিচিত ছিল। বিশেষ করে গ্রামাঞ্চল ও […]