দেশব্যাপী বিদ্যুৎ সংকট মোকাবিলায় রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া এক বিবৃতিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান।
তিনি বলেন, জ্বালানি ঘাটতির কারণে দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই লোডশেডিং চলছে। পরিস্থিতি সামাল দিতে এবং শহর-গ্রামের বিদ্যুৎ ব্যবহারের বৈষম্য কমাতে ঢাকাতেও সীমিত আকারে লোডশেডিং চালু করা হবে। প্রাথমিকভাবে রাজধানীতে প্রায় ১১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমানোর পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, কৃষিখাতে সেচ কার্যক্রম সচল রাখতে গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি। শহরের মানুষ স্বাচ্ছন্দ্যে থাকবে, আর গ্রামের মানুষ ভোগান্তিতে পড়বে- এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।
This post was viewed: 28