রাজধানীর কামরাঙ্গীরচরে এক শ্রমিককে গলা কেটে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২২ এপ্রিল) মধ্যরাতে স্থানীয় ম্যাটাডোর কোম্পানির শ্রমিক হোস্টেলের টয়লেট থেকে মো. ইয়াকুব আলীকে (২৫) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার বিষয়ে কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বজলুর রহমান জানান, বুধবার রাত সোয়া ১টার দিকে হোস্টেলের টয়লেটের ভেতর ইয়াকুবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন সহকর্মীরা। তাৎক্ষণিকভাবে বিষয়টি কোম্পানি কর্তৃপক্ষকে জানানো হয়। পরে দ্রুত উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইয়াকুব আলী মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
This post was viewed: 28