Ridge Bangla

জ্বালানির দাম বৃদ্ধিতে কিলোমিটারে ১১ পয়সা বাড়ল গণপরিবহনের ভাড়া

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাস ভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার থেকেই এই নতুন হার কার্যকর হচ্ছে।

সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, জনস্বার্থ ও পরিবহন মালিকদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে এই সমন্বয় করা হয়েছে। তবে বাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

মন্ত্রী আরও জানান, পরিবহন মালিকরা শুরুতে কিলোমিটার প্রতি ২৮ পয়সা ভাড়া বাড়ানোর দাবি জানালেও কয়েক দফা আলোচনার পর তা ১১ পয়সায় নামিয়ে আনা হয়েছে। ভবিষ্যতে তেলের দাম কমলে তার সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া পুনর্নির্ধারণ করা হবে।

This post was viewed: 7

আরো পড়ুন