Skip to main content

Ridge Bangla

শুক্রবার জরুরি সভা ডাকল ছাত্রদল

রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে জরুরি সাংগঠনিক সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় দফতর থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় এ সভা অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় সংসদের নেতাদের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মীদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় অংশ নিতে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতাদের। পাশাপাশি সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজ এবং ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার অধীন ইউনিট নেতাদেরও সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক নাহিদ উদ্দিন নাহিদ।

This post was viewed: 39

আরো পড়ুন