ড্রোন হামলা ঠেকাতে ৪ হাজার কি.মি. সড়কে জাল বসাবে ইউক্রেন

রাশিয়ার ড্রোন হামলা থেকে গুরুত্বপূর্ণ সড়ক ও রসদপথ সুরক্ষিত রাখতে চার হাজার কিলোমিটার সড়ক ড্রোনরোধী জালে ঢেকে ফেলার পরিকল্পনা নিয়েছে ইউক্রেন। সরাসরি যুদ্ধক্ষেত্রসংলগ্ন এলাকাগুলোতে ইতিমধ্যে কাজ জোরদার করা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ প্রকল্পটি শেষ করতে চায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত বুধবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ এ তথ্য জানান। তিনি বলেন, রাশিয়া ইউক্রেনের ভেতরে সামরিক […]
জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত করল নির্বাচন কমিশন

আগামী ২ মার্চ অনুষ্ঠিতব্য অষ্টম জাতীয় ভোটার দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠপর্যায়ের সব আয়োজন স্থগিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, জাতীয় ভোটার দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে পূর্বনির্ধারিত কেন্দ্রীয় অনুষ্ঠানমালার পাশাপাশি সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত […]
ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজি মো. সরওয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার কমিশনারের দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত ডিএমপির দায়িত্ব মো. […]
এনসিপি ঘোষণা করল ১০ দিনের প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং আরিফুল ইসলাম আদীব এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। সারোয়ার তুষার বলেন, দেশের গণতন্ত্র ও নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে গণভোট ছাড়া সরকারের অন্য কোনো উপায় নেই। তিনি আরও বলেন, […]
বিজয়-রাশমিকার বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ্যে

দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা অবশেষে তাদের বিয়ের ছবি প্রকাশ করে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়েছেন। ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরে তেলেগু রীতিতে রাজকীয় আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের ছবিতে বিজয়কে সাদা ধুতি ও লাল উত্তরীয়সহ ঐতিহ্যবাহী সাজে এবং রাশমিকাকে লাল কারুকার্যখচিত শাড়ি ও সোনার টায়রায় অপূর্ব লাগছিল। দক্ষিণী প্রথা […]
নরসিংদীতে তরুণী অপহরণ, লাশ উদ্ধার

নরসিংদীর মাধবদীতে ১৫ বছর বয়সী আমেনা নামে এক তরুণীকে তার বাবার সামনে থেকে অপহরণ করে ছয় যুবক। পরদিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আমেনা মাধবদীর বিল পাড়ে ভাড়া থাকতেন এবং তাদের গ্রামের বাড়ি বরিশালে। আমেনার বাবা […]
একুশে পদক নিয়ে রিকশায় ফিরল ব্যান্ড ওয়ারফেজ

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান পদক তুলে দেন। এবার বিশেষভাবে আলোচনায় এসেছে জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর একুশে পদক অর্জন। পদক গ্রহণের পর ব্যান্ডটির […]
সেনাবাহিনীর শীর্ষ ৬ পদে বড় রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ স্থানীয় গুরুত্বপূর্ণ ছয়টি পদে নতুন করে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনা সদর দপ্তর সূত্রে এ সংক্রান্ত তথ্য জানা যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে, এতদিন কিউএমজির দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে এনডিসিতে […]
৩ আসনের ব্যালট-রেজাল্ট শিটসহ সব নথি হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে তিনটি নির্বাচনি আসনের জন্য হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংশ্লিষ্ট আসনগুলো হলো ঢাকা-৬, ঢাকা-৭ এবং গাইবান্ধা-৪। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে আবেদন দাখিলের পর হাইকোর্টের ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ সংশ্লিষ্ট তিন আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিট এবং অন্যান্য নির্বাচনি নথিপত্র আদালতের হেফাজতে নেওয়ার নির্দেশ দেয়। ট্রাইব্যুনালের […]
নৌপথে ঈদযাত্রা নিরাপদ রাখতে সর্বাত্মক প্রস্তুতি: নৌপরিবহন মন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানান নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম। সভায় তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে নৌপথে যাত্রীচাপ বহুগুণে বৃদ্ধি পায়। তাই […]
চট্টগ্রামে ডাকাতি করতে এসে গরুর মালিককে গুলি করে হত্যা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ভোররাতে ডাকাতি করতে এসে এক গরুর মালিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনায় চন্দন দে (৭০) নামের একজন কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার সেনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে একটি ডাকাত দল ওই এলাকায় প্রবেশ করে স্থানীয়দের গোয়াল থেকে গরু লুট করছিল। […]
লিবিয়া থেকে ১৭৫ জন বাংলাদেশি স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসন

মানবপাচারের শিকার ও স্বেচ্ছায় দেশে ফিরে আসতে চাওয়া ১৭৫ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রত্যাবাসিতদের মধ্যে ৩০ জন বেনগাজীর গানফুদা […]
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত সরকারের

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বস্তি দিতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান। তিনি বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার […]
বইমেলা হোক শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশের সূতিকাগার: প্রধানমন্ত্রী

অমর একুশে বইমেলাকে কেবল বই কেনাবেচার আয়োজন না ভেবে শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৮ সালে শুরু হওয়া এ বইমেলা আজ জাতির মেধা-মননের প্রতীকে পরিণত হয়েছে। ভাষা আন্দোলনের স্মৃতিবাহী এ […]
অমর একুশে বইমেলা-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহান ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে শুরু হলো অমর একুশে বইমেলা-২০২৬। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ১২ মিনিটে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সুরসপ্তক শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান এগিয়ে যায়। বিকেল ৩টা ১৬ মিনিটে প্রধানমন্ত্রী তাঁর […]
জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন, গেজেট প্রকাশ

জাতীয় পুরস্কার প্রদানের লক্ষ্যে ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে প্রাপ্ত প্রস্তাব যাচাই-বাছাই এবং সুপারিশ প্রদানের উদ্দেশ্যে ১০ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক […]
একুশে পদক-২০২৬ প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন গুণী ব্যক্তিত্ব ও একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এ সম্মাননা তুলে দেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ করেন চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস […]
পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে দ্রুত নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে দীর্ঘদিন ধরে থাকা ১৮০টি শূন্য পদে শিগগিরই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, পুলিশ বাহিনীর কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে প্রয়োজনীয় জনবল কাঠামো পূরণে সরকার দ্রুত পদক্ষেপ […]
মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও অফিস ত্যাগ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর বিধানসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, উক্ত বিধিমালার অধীন নিম্নলিখিত বিষয়সমূহ অফিস শৃঙ্খলা […]
আপনার স্মার্টফোন কি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে?

বর্তমানে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি অফিস, বিনোদন, ব্যাংকিং, কেনাকাটা থেকে শুরু করে ব্যক্তিগত স্মৃতিরও প্রধান ভাণ্ডার। কিন্তু বাস্তবতা হলো, অনেক ক্ষেত্রেই দেখা যায় দামী স্মার্টফোন কিনে মাত্র এক-দুই বছরের মধ্যেই সেটি ধীরগতির হয়ে যায়, ব্যাটারি দ্রুত শেষ হয় বা নানা হার্ডওয়্যার সমস্যা দেখা দেয়। অধিকাংশ সময় এর পেছনে বড় কারণ থাকে ভুল ব্যবহার […]