Skip to main content

Ridge Bangla

বিজয়-রাশমিকার বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ্যে

দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা অবশেষে তাদের বিয়ের ছবি প্রকাশ করে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়েছেন। ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরে তেলেগু রীতিতে রাজকীয় আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের ছবিতে বিজয়কে সাদা ধুতি ও লাল উত্তরীয়সহ ঐতিহ্যবাহী সাজে এবং রাশমিকাকে লাল কারুকার্যখচিত শাড়ি ও সোনার টায়রায় অপূর্ব লাগছিল। দক্ষিণী প্রথা অনুযায়ী দু’জনের গালেই কালো তিল আঁকা ছিল।

সামাজিক মাধ্যমে একে অপরকে ঘিরে আবেগঘন বার্তাও শেয়ার করেন তারা। রাশমিকা স্বামী হিসেবে বিজয়কে পরিচয় করিয়ে দিয়ে তার জীবনে ভালোবাসা ও শান্তির অর্থ শেখানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যদিকে বিজয় জানান, প্রিয় মানুষটিকে ছাড়া জীবনের প্রতিটি মুহূর্ত অপূর্ণ মনে হতো বলেই তিনি তার সেরা বন্ধুকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন।

ঐতিহ্যবাহী বিয়ের আনুষ্ঠানিকতার পাশাপাশি হলুদ ও সংগীত অনুষ্ঠান, এমনকি ‘বিরোশ প্রিমিয়ার লিগ’ নামে প্রীতি ক্রিকেট ম্যাচ ও পুল ভলিবলের মতো আয়োজন বিয়ের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। রাজকীয় সাজসজ্জা ও আবেগঘন মুহূর্তে ভরপুর এই আয়োজন ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।

This post was viewed: 51

আরো পড়ুন