Ridge Bangla

সেনাবাহিনীর শীর্ষ ৬ পদে বড় রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ স্থানীয় গুরুত্বপূর্ণ ছয়টি পদে নতুন করে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনা সদর দপ্তর সূত্রে এ সংক্রান্ত তথ্য জানা যায়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে, এতদিন কিউএমজির দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে এনডিসিতে বদলি করা হয়েছে।

এদিকে, ১৯ পদাতিক ডিভিশনে দায়িত্ব পালনরত মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, বর্তমান অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) কমান্ড্যান্ট করা হয়েছে।

এছাড়া, সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) মেজর জেনারেল মো. নাসিম পারভেজের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

This post was viewed: 9

আরো পড়ুন