আগারগাঁও-শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল বন্ধ

রাজধানীর আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে এ অংশে ট্রেন চলাচল হঠাৎ স্থগিত করা হয়। ফার্মগেট এলাকায় আগের দুর্ঘটনাস্থলে কিছুটা কম্পন অনুভূত হওয়ায় সতর্কতামূলকভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল […]
অক্টোবর মাসে ২৩৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে ২৮ দিনে

চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ২৩৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা প্রায় ২৮ হাজার ৫৪৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। অর্থাৎ গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় ৮ কোটি ৩৫ লাখ ডলার রেমিট্যান্স। বুধবার (২৯ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী। […]
নির্বাচন বানচালে বড় শক্তি কাজ করবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাইরে থেকে বড় শক্তিগুলো সক্রিয় হতে পারে। এটি ছোটখাটো কোনো তৎপরতা নয়, পরিকল্পিতভাবে বড় আকারে নির্বাচন ব্যাহত করার চেষ্টা হবে। তবে যত চ্যালেঞ্জই আসুক, তা মোকাবিলা করেই নির্বাচন সম্পন্ন করতে হবে। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন […]
সারাদেশে অভিযান: এক দিনে গ্রেপ্তার ১ হাজার ৪৩২ জন

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে সারাদেশে এক হাজার ৪৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তর জানায়, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে ৯৪৫ জনের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। এছাড়া নানা ধরনের অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগে আরও […]
সঞ্চয়পত্র জালিয়াতি: মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের জিডি, তদন্ত চলমান

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের (এনএসসি) সিস্টেম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে গ্রাহকের সঞ্চয়পত্রের অর্থ আত্মসাৎ করছে একটি চক্র। জালিয়াতির মাধ্যমে অন্য গ্রাহকের নামে থাকা সঞ্চয়পত্র ভাঙিয়ে টাকা তুলে নেওয়ার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে রাজধানীর মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন গতকাল বুধবার (২৯ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত […]
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনের সুযোগ নেই: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুরের পর্যটন মোটেলে অনুষ্ঠিত দলীয় বিভাগীয় সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর দেশে দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও ফ্যাসিবাদী চক্রের ষড়যন্ত্রে নানা সংকট দেখা […]
ঐকমত্য কমিশন জনগণ ও রাজনৈতিক দলের সাথে প্রতারণা করেছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐকমত্য কমিশন জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে। তিনি সতর্ক করে বলেছেন, নির্বাচনের প্রতিশ্রুতি ভঙ্গ হলে তার দায় প্রধান উপদেষ্টাকেই বহন করতে হবে। বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, “সত্যিকার অর্থে যেটুকু সংস্কার দরকার, সেই সংস্কার […]
ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ঘোষিত হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তারিখ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনী নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব […]
জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ২০

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন শিক্ষক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি’র ব্যানারে শতাধিক শিক্ষক প্রেস ক্লাব থেকে সচিবালয়ের উদ্দেশে যাত্রা করে মিছিল শুরু করেন। পথে […]
ধানক্ষেতে ইঁদুরের ফাঁদে আটকে শিশুর মৃত্যু

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুরের জন্য তৈরি বৈদ্যুতিক ফাঁদে আটকে ইমরান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ৬টার দিকে বড়ভাইজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান বড়ভাইজোড়া গ্রামের রিপা বেগমের ছেলে এবং হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মা রিপা বেগমের সঙ্গে ছাগলের জন্য ঘাস […]
ঈদে বড়পর্দায় পরীমনির ‘ডোডোর গল্প’

দীর্ঘ দুই বছরের বিরতির পর বড়পর্দায় ফেরার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। মাতৃত্ব ও পারিবারিক জীবনে ব্যস্ততার কারণে কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। এবার সেই বিরতি ভাঙছেন ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে। ছবিটি আগামী রোজার ঈদে মুক্তি পাবে বলে জানিয়েছেন সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া। তিনি বলেন, “ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) সম্পন্ন হয়েছে। এখন কেবল […]
সরকার ও ঐকমত্য কমিশনের পদক্ষেপে হতাশ বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের বিভিন্ন পদক্ষেপে বিএনপি গভীর হতাশা প্রকাশ করেছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “আমরা আশা করেছিলাম ঐকমত্য কমিশন নিরপেক্ষভাবে রেফারির ভূমিকা পালন করবে। কিন্তু এখন মনে হচ্ছে, কমিশন, সরকার ও কয়েকটি রাজনৈতিক দল একপক্ষ […]
ভ্রমণই আমাকে নতুন কিছু শিখিয়েছে: জেরিন খান

বলিউড অভিনেত্রী জেরিন খান মনে করেন, ভ্রমণ মানেই বিলাসবহুল রিসোর্ট, দামি পোশাক বা নিখুঁত ফটোশুট নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার কাছে ভ্রমণ হলো বাস্তব ও মাটির কাছাকাছি অভিজ্ঞতা, যা তাকে নতুন দৃষ্টিকোণ শিখিয়েছে। বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে জেরিন বলেন, “ভ্রমণে আমি একেবারে হিপি হয়ে যাই। আমি সেই অভিনেত্রী নই যে শুধু গাউন পরে […]
১৪ মাস অনুপস্থিতির দায়ে ডিবির অতিরিক্ত উপ-কমিশনার বরখাস্ত

টানা ১৪ মাস কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ নূর আলম পাটওয়ারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, […]
ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রস্তুতি নিয়ে যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা […]
ক্ষমতাচ্যুত, পলাতক শেখ হাসিনার প্রথম আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার প্রকাশ, হত্যাযজ্ঞের দায় অস্বীকার

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে মুখ খুললেন। ভারতের নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার একান্ত সাক্ষাৎকার প্রকাশ করেছে রয়টার্স ও যুক্তরাজ্যভিত্তিক দ্য ইনডিপেনডেন্ট। সাক্ষাৎকারে তিনি গত বছরের আন্দোলনে নিহতদের ঘটনায় নিজের কোনো ব্যক্তিগত দায় নেই বলে মন্তব্য করেছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে ১ হাজার […]
বাংলাদেশে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে বৃহৎ প্রতিনিধি দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে একটি বৃহৎ পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। রাষ্ট্রদূত মিলার বলেন, ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশন এখনো চূড়ান্ত […]
মাদক সন্দেহে প্রশান্ত মহাসাগরে চার নৌকায় মার্কিন হামলা, নিহত ১৪

প্রশান্ত মহাসাগরে মাদকবাহী সন্দেহে চারটি নৌকায় হামলা করেছে মার্কিন বিমান বাহিনী। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, হামলায় একজন বেঁচে গেছেন, যাকে মেক্সিকোর উদ্ধারকর্মীরা উদ্ধার করেছেন। হেগসেথ জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোমবার এই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র দাবি করেছে, নৌযানগুলো “পরিচিত মাদক পাচারপথে […]
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৮ জন

যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে পরিচালিত এই হামলায় অন্তত ১৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, গাজা শহরের সাবরা এলাকায় ৪ জন এবং দক্ষিণের খান ইউনিসে ৫ জন প্রাণ হারিয়েছেন। বাকি নিহতরা গাজার বিভিন্ন স্থানের বাসিন্দা। এতে […]
গ্রেপ্তারের পর তল্লাশিতে ডাকাতদের কাছে পাওয়া গেল খেলনা পিস্তল

রাজধানীর গাবতলী-আবদুল্লাহপুর বেড়িবাঁধ ও আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়। ডিবি সূত্রমতে, এই চক্রটি ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে ডাকাতির পরিকল্পনা করছিল। গত সোমবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে রূপনগর এলাকার […]