Ridge Bangla

জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ২০

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন শিক্ষক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি’র ব্যানারে শতাধিক শিক্ষক প্রেস ক্লাব থেকে সচিবালয়ের উদ্দেশে যাত্রা করে মিছিল শুরু করেন। পথে পুলিশি বাধার মুখে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভুখা মিছিলের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন এবং বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।

This post was viewed: 38

আরো পড়ুন