গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে সারাদেশে এক হাজার ৪৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তর জানায়, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে ৯৪৫ জনের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। এছাড়া নানা ধরনের অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগে আরও ৪৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সদরদপ্তর জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ চলমান রয়েছে।
This post was viewed: 56