এক ঈদযাত্রা, ৩১২ লাশ: সড়কে রক্তাক্ত বাংলাদেশ

প্রতি বছরের মতো এবারও কোরবানির ঈদে ঘরমুখো মানুষের ঢল নামে সারা দেশে। সড়ক, নৌ ও রেলপথে ছিল উপচে পড়া ভিড়। তবে ঈদের এই ঘরে ফেরার যাত্রা অনেক পরিবারের জন্য পরিণত হয়েছে কান্নায়। ঈদযাত্রা কেন্দ্রিক ১২ দিনে সড়ক, নৌ ও রেলপথে প্রাণ হারিয়েছেন ৩১২ জন, আহত হয়েছেন আরও ১,০৫৭ জন। ৩ জুন থেকে ১৪ জুন পর্যন্ত […]
হোলি আর্টিজান হামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৭ জনের আমৃত্যু কারাদণ্ড

৯ বছর আগে ঢাকার গুলশানে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার মামলায় উচ্চ আদালত সাত আসামির আমৃত্যু কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। মঙ্গলবার (১৭ জুন) ২২৯ পৃষ্ঠার রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। হাইকোর্ট তার রায়ে উল্লেখ করেছে, “এই হত্যাকাণ্ডের ভয়াবহতা, নিষ্ঠুরতা ও জঙ্গিদের বর্বর আচরণ শুধু বাংলাদেশের অভ্যন্তরে নয়, আন্তর্জাতিক পরিসরেও দেশের ভাবমূর্তিকে […]
দুই বাংলার শিল্পীদের একসঙ্গে কাজের আহ্বান জয়া আহসানের

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও জোর দিয়েছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের যৌথভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর। তার মতে, শিল্পীদের জন্য কোনো ভৌগোলিক সীমারেখা থাকা উচিত নয়। সম্প্রতি ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। দুটি ছবিই দর্শকপ্রশংসা কুড়িয়েছে। এই সাফল্যের রেশ না কাটতেই জয়া অংশ নিয়েছেন কলকাতায় নতুন […]
ভারতীয় মডেল সিম্মি চৌধুরীর গলাকাটা মরদেহ উদ্ধার

ভারতের হরিয়ানায় নির্মমভাবে খুন হয়েছেন ২৩ বছর বয়সী মডেল সিম্মি চৌধুরী শীতল। সোমবার (১৬ জুন) সোনিপথ জেলার খারখন্দ এলাকার একটি খাল থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পানিপথের বাসিন্দা শীতল হরিয়ানাভিত্তিক বিভিন্ন মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করতেন। গত ১৪ জুন আহার গ্রামে একটি গানের শুটিংয়ে অংশ নিতে গিয়ে নিখোঁজ হন তিনি। তার বোন […]

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের ফলে সেখানে পরিস্থিতি এখন ‘ভয়াবহ ও অমানবিক কষ্টকর’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। সোমবার জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৯তম অধিবেশনে বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে তিনি এই মন্তব্য করেন। টুর্ক বলেন, “ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সামরিক অভিযান ও যুদ্ধের পদ্ধতি গাজায় এক ভয়াবহ ও অযৌক্তিক মানবিক বিপর্যয় সৃষ্টি করছে।” তিনি […]
ট্রাম্পের তেহরান খালি করার হুমকির পরই সেখানে বিস্ফোরণের শব্দ

ইরানিদের অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “সবাইকে এখনই তেহরান ত্যাগ করতে হবে।” তবে এই সতর্কবার্তার পেছনে নির্দিষ্ট কোনো কারণ তিনি উল্লেখ করেননি। তার এই মন্তব্য আন্তর্জাতিক […]
সাবেক মেয়র তাপসের ‘বিশেষ প্রতিনিধি’ গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের ‘বিশেষ প্রতিনিধি’ হিসেবে পরিচিত খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার ঢাকার শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। সিআইডি সূত্র জানায়, গত বছর ছাত্র–জনতার অভ্যুত্থানকালে কিশোর আবদুল্লাহ সিদ্দিক হত্যার মামলায় জড়িত থাকার […]
বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে চিহ্নিত করে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় দেওয়া এক বক্তব্যে তিনি এ অভিযোগ করেন এবং এই ঘটনার জন্য ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারকে দায়ী করেন। মমতা বলেন, “বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ভারতীয় পরিচয়পত্র দেখানোর পরেও শুধুমাত্র ভাষার […]
মানবতাবিরোধী অপরাধে আত্মসমর্পণের নির্দেশ শেখ হাসিনাসহ দুজনকে

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৭ জুন) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্তদের আগামী ৭ দিনের মধ্যে আদালতে হাজির হতে হবে, অন্যথায় তাদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালিত হবে। এর আগে সোমবার […]
মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য: স্টারমার

ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলা ঘিরে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। খবর বিবিসির। স্টারমার জানিয়েছেন, ওই অঞ্চলজুড়ে জরুরি সহায়তা দেওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি কানাডায় ধনী দেশগুলোর জোট জি–৭–এর সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েল ও ইরানের […]
জনপ্রশাসন সংস্কার বাস্তবায়নে গতি আনছে অন্তর্বর্তী সরকার

জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই লক্ষ্যে সোমবার (১৬ জুন) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় একটি উচ্চপর্যায়ের বৈঠক, যার সভাপতিত্ব করেন মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, জনপ্রশাসন ব্যবস্থাকে আরও কার্যকর, জনমুখী এবং প্রযুক্তিনির্ভর করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাস্তবায়িত নাগরিক প্ল্যাটফর্মে সরকারি সব সেবা […]
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ত্রিপলীতে আটক ১৫৮ বাংলাদেশি নাগরিক

লিবিয়ার রাজধানী ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ১৫৮ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। বাংলাদেশ দূতাবাস, লিবিয়া জানিয়েছে, সোমবার (১৬ জুন) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আইওএম ভাড়া করা বুরাক এয়ারের বিশেষ ফ্লাইট (নম্বর: UZ222) ঢাকার উদ্দেশে যাত্রা করে। […]
দুপুরের মধ্যে ৮টি অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের আটটি অঞ্চলে আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি […]
ক্লিওপেট্রা: মৃত্যু, রূপ, ও তাঁর ঘিরে গড়ে ওঠা কিংবদন্তি

প্রাচীন বিশ্বের অন্যতম প্রতিভাধর ও আলোচিত নারীনেত্রী ছিলেন রানি সপ্তম ক্লিওপেট্রা। রোমান প্রজাতন্ত্রের পতন এবং মিশরের রাজতন্ত্রের অন্তিম অধ্যায়ে তাঁর প্রভাব ছিল ব্যাপক। বুদ্ধিমত্তা, রাজনৈতিক দূরদৃষ্টি, অর্থভাণ্ডারের প্রাচুর্য এবং রোমের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচিত সম্পর্ক, সব মিলিয়ে ক্লিওপেট্রা ছিলেন এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব, যিনি পুরুষশাসিত রাজনীতির মাঠে অনন্য কুশলতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। আলেকজান্ডার দ্য গ্রেটের সঙ্গে […]
গল টেস্টে প্রথম সেশনে তিন উইকেট হারালো বাংলাদেশ

গলের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি টাইগারদের। লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৯০ রান। সফরকারীদের প্রথম ইনিংসের শুরুটা ছিল চাপে ভরা। ইনিংসের পঞ্চম ওভারে শূন্য রানে এনামুল হক বিজয়কে ফেরান আসিথা ফার্নান্দো। এরপর সাদমান ইসলাম ও মমিনুল হক মিলে কিছুটা সামাল দিলেও […]
দেশ ছাড়ার ইঙ্গিত গায়ক তাসরিফ খানের, হতাশ সামাজিক বাস্তবতায়

‘কুঁড়েঘর’ ব্যান্ডের জনপ্রিয় গায়ক ও সমাজকর্মী তাসরিফ খান সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে দেশত্যাগের ইঙ্গিত দিয়ে আলোচনায় এসেছেন। দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তাসরিফ বলেন, “চারপাশে এত অভিনয়, এত ভণ্ডামি… সামনাসামনি ভাই বলে জড়িয়ে ধরে, আবার পেছনে ছুরি মারে—এটা মেনে নেওয়া যায় না।” তিনি জানান, দীর্ঘদিন ধরে দেশের জন্য কাজ করতে […]
মঞ্চে পারফর্ম করতে গিয়ে বিব্রত বিয়ন্সে

বিশ্ববিখ্যাত মার্কিন পপ তারকা বিয়ন্সে সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত এক কনসার্টে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সম্মুখীন হন। ‘কাউবয় কার্টার’ নামের বিশ্ব কনসার্ট ট্যুরের অংশ হিসেবে পারফর্ম করার সময় হঠাৎ করেই খুলে যায় তার সোনালি রঙের প্যান্ট। তবে এই বিব্রতকর পরিস্থিতিতেও বিয়ন্সে দারুণ পেশাদারিত্ব ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছেন। ঘটনাটি ঘটে স্টেডিয়ামভর্তি দর্শকের সামনে। পারফর্ম্যান্সের মাঝপথে পা ফেলতেই […]
চলন্ত বাসে কলেজছাত্রীকে ‘ধর্ষণ’, চালক আটক

যাত্রীবাহী বাসে কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক বাস চালককে আটক করা হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আউশকান্দি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি শেখ মোঃ কামরুজ্জামান। আটক ব্যক্তির নাম মো. সাব্বির মিয়া। তিনি নবীগঞ্জ উপজেলার ইনাতাবাদ বাংলাবাজার এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী […]
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে সর্বোচ্চ প্রবৃদ্ধি বাংলাদেশের

২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের (OTEXA) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ এই সময়ে ২.৯৮ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯.৩৩ শতাংশ বেশি। গত বছর এই পরিমাণ ছিল ২.৩০ বিলিয়ন […]
টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ে মোটা অঙ্কের প্রাইজমানি পেল দক্ষিণ আফ্রিকা

লর্ডসের ঐতিহাসিক মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ২৭ বছর পর কোনো বৈশ্বিক ট্রফি জেতার পাশাপাশি প্রোটিয়াদের অ্যাকাউন্টে ঢুকছে মোটা অঙ্কের প্রাইজমানি। চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৩.৬ মিলিয়ন ডলার—বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ কোটি ৮০ লাখ টাকা।রানার্সআপ অস্ট্রেলিয়া পাচ্ছে ২.১৬ মিলিয়ন ডলার—প্রায় ২৬ কোটি ২৭ লাখ […]