Skip to main content

Ridge Bangla

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে ভাবছেন ট্রাম্প

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার পরিকল্পনা নিয়ে সক্রিয়ভাবে চিন্তাভাবনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ একটি বিশ্বস্ত সূত্রের বরাতে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে এই হামলার বিষয়টি বিবেচনায় রেখেছে ট্রাম্প প্রশাসন। সূত্র জানায়, সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলোর মধ্যে অন্যতম হলো ইরানের ‘ফোরদো’ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যা একটি ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা এবং ইরানের পারমাণবিক […]

তেহরানে ৪০০ বাংলাদেশি ঝুঁকিতে, সরিয়ে নেওয়ার উদ্যোগ চলছে: ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব

ইরান-ইসরায়েল সংঘাতের পরিপ্রেক্ষিতে ইরানের রাজধানী তেহরানে অবস্থানরত প্রায় ৪০০ বাংলাদেশি নাগরিক ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী। মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকার এদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি জানান, ইরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ২ হাজার বাংলাদেশি নাগরিক অবস্থান করছেন। তাদের মধ্যে […]

ফুলবাড়ীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুই যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৭ জুন) সকাল পৌনে ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ফুলবাড়ী উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায়। নিহতরা হলেন দিনাজপুরের কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩২) এবং একই উপজেলার মোতালেব হোসেন (৩৩)। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) […]

ঢাকায় পুনরায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম চালু, কৃতজ্ঞতা জানালেন ড. ইউনূস

ঢাকায় পুনরায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম চালু হওয়ায় অস্ট্রেলিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই কৃতজ্ঞতা জানান। সাক্ষাতে হাইকমিশনার জানান, এখন থেকে বাংলাদেশি নাগরিকরা অনলাইনের মাধ্যমে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করতে […]

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় দুই দেশের মধ্যে বাণিজ্যিক প্রতিবন্ধকতা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। চুক্তির একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, ব্রিটিশ গাড়ির ওপর আমদানি শুল্ক ২৫% থেকে কমিয়ে ১০% করা হয়েছে। তবে এই সুবিধা বছরে সর্বোচ্চ ১ লাখ গাড়ি […]

জি-৭ সম্মেলন থেকে আগেভাগে বেরিয়ে আসা নিয়ে যে ব্যাখ্যা দিলেন ট্রাম্প

জি-৭ সম্মেলন থেকে আগেভাগে বেরিয়ে আসার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁর এই সিদ্ধান্ত ইসরায়েল ও ইরানের মধ্যকার কোনো যুদ্ধবিরতির আলোচনার জন্য নয়। মঙ্গলবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশাল-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এমমানুয়েল ম্যাক্রোঁ জানেন না আমি কেন ওয়াশিংটনে ফিরছি, তবে নিশ্চিতভাবে বলছি, এর সঙ্গে যুদ্ধবিরতির কোনও সম্পর্ক নেই। বিষয়টি এর […]

জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে ‘জুলাই সনদ’ প্রকাশের ঘোষণা প্রধান উপদেষ্টার

আসন্ন জুলাই মাসে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে ‘জুলাই সনদ’ প্রকাশের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৭ জুন) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ ঘোষণা দেন। সাক্ষাতে নির্বাচনী প্রস্তুতি, সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কার, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা […]

শান্ত-মুশফিকের সেঞ্চুরিতে গল টেস্টের প্রথম দিন বাংলাদেশের

গলের আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে নতুন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করেছে বাংলাদেশ। টেস্টের প্রথম দিনের শুরু আর শেষ—দুই চিত্রই ছিল একেবারেই ভিন্ন। দিনের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ, কিন্তু শেষ বিকেলে শান্ত-মুশফিক জুটিতে দৃঢ় ভিত গড়ে তোলে সফরকারীরা। টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৪৫ রানে তিন উইকেট হারিয়ে বড় ধাক্কা […]

জ্বালানির দাম এখনই বাড়ছে না: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

ইরান-ইসরায়েল সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হলেও বাংলাদেশের অভ্যন্তরীণ জ্বালানি তেলের দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৭ জুন) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। অর্থ উপদেষ্টা বলেন, “ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। […]

ইরান থেকে নিজ দেশে সরিয়ে নেওয়া হচ্ছে ভারতীয়দের

ইরান-ইসরায়েল উত্তেজনাপূর্ণ যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ভারত ইরান থেকে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার (১৭ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তেহরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ভারতীয় দূতাবাসের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে বলা হয়েছে। তাদের অবস্থান ও যোগাযোগ নম্বর জানিয়ে রাখতে অনুরোধ জানানো হয়েছে, যাতে প্রয়োজন […]

ঐকমত্য সংলাপ বয়কট করল জামায়াতে ইসলামী

জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপে অংশ নেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হওয়া এই সংলাপে বিএনপি, এনসিপি, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন ও গণসংহতি আন্দোলনের প্রতিনিধিরা অংশ নিলেও জামায়াতের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তিন দিনব্যাপী এই সংলাপের লক্ষ্য জুলাই মাসে একটি ‘ঐকমত্য সনদ’ ঘোষণা করা। আলোচনায় সংবিধানের […]

কিয়েভে ভয়াবহ রুশ হামলায় নিহত অন্তত ১৫

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনীর সর্বশেষ বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। সোমবার মধ্যরাত থেকে টানা নয় ঘণ্টা ধরে চলা এই হামলায় কিয়েভসহ ২৭টি জেলার ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেঙ্কো জানান, হামলায় ৪৪০টি ড্রোন এবং ৩২টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। কিয়েভের একটি নয়তলা ভবনে […]

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের নির্দেশিকা

আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাচ্ছে ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় নির্ধারিত কয়েকটি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক সংশোধিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষার্থীরা এফএক্স-১০০এমএস, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৮২এমএস, এফএক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১এমএস এবং […]

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পরিবারে শোকের ছায়া

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া শোকাহত। তার প্রিয় ফুফা রমণ হান্দা মারা গেছেন। মঙ্গলবার (১৭ জুন) যুক্তরাষ্ট্র থেকে ইনস্টাগ্রাম স্টোরিজে এক আবেগঘন বার্তায় প্রিয়াঙ্কা লেখেন, “তুমি সবসময় আমাদের মনে থাকবে। এবার শান্তিতে বিশ্রাম নাও রমণ পিশেমশাই। ওম শান্তি।” রমণ হান্দা ছিলেন প্রিয়াঙ্কার ফুফা এবং বলিউড অভিনেত্রী ও মডেল মানারা চোপড়ার পিতা। প্রিয়াঙ্কা তার শোকবার্তায় ফুফাতো […]

“আমি বেঁচে আছি” — মৃত্যুর গুজব নিয়ে মুখ খুললেন কোরীয় অভিনেত্রী শিন-এ-রা

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী শিন-এ-রাকে ঘিরে সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়ে তিনি মারা গেছেন—এমন একটি ভিত্তিহীন গুজব। এই খবরে চমকে ওঠেন তার আত্মীয়-স্বজন ও অসংখ্য ভক্ত। এক আত্মীয় পর্যন্ত তাকে কান্নাভেজা কণ্ঠে ফোন করে জানতে চান, “তুমি কি সত্যিই মারা গেছো?” ঘটনায় বিস্মিত হয়ে নিজের সুস্থতা এবং জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেন শিন-এ-রা। কোরিয়ান সংবাদমাধ্যম The […]

ইসরাইলি আগ্রাসনে গাজার পরিস্থিতি ‘ভয়াবহ ও অমানবিক’: জাতিসংঘ

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের ফলে সেখানকার পরিস্থিতি এখন ভয়াবহ ও অমানবিক বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৯তম অধিবেশনে বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে তিনি বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সামরিক অভিযান ও যুদ্ধ পরিচালনার পদ্ধতি গাজায় ভয়াবহ এবং অযৌক্তিক মানবিক বিপর্যয় সৃষ্টি করছে। ভলকার টুর্ক বলেন, “ইসরায়েল খাদ্যকে অস্ত্র হিসেবে […]

টিউলিপ সিদ্দিকসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব

রাজধানীর গুলশানে একটি ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণের অভিযোগে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক ৯ কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুদকের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন রাজউকের চেয়ারম্যান বরাবর একটি চিঠি পাঠান। চিঠিতে টিউলিপ সিদ্দিকসহ সংশ্লিষ্টদের ২২ ও ২৩ জুন দুদকে হাজির হয়ে জিজ্ঞাসাবাদে অংশ […]

সুন্দরবন রক্ষায় কনক্রিট অ্যাকশন প্ল্যান করা হবে: পরিবেশ উপদেষ্টা

সুন্দরবন রক্ষায় একটি বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা (কনক্রিট অ্যাকশন প্ল্যান) গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (১৭ জুন) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট’ (এসইএ) সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। উপদেষ্টা বলেন, “সুন্দরবন আমাদের একটাই। সবাইকে একসঙ্গে কাজ করে […]

প্রতারণা করে জুলাই অভ্যুত্থানের সুবিধা নিলে ২ বছরের কারাদণ্ড

‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। মঙ্গলবার (১৭ জুন) এ অধ্যাদেশটি কার্যকর করা হয়। অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিত বা জ্ঞাতসারে মিথ্যা বা বিকৃত তথ্য দিয়ে অথবা বিভ্রান্তিকর নথি দাখিল করে নিজেকে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য বা আহত যোদ্ধা হিসেবে দাবি করে চিকিৎসা, […]

ইরান ছাড়তে চাওয়া বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

ইরানে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষিতে, তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইরান ছাড়তে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি বার্তা জারি করেছে। দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলাম মঙ্গলবার (১৭ জুন) এক ফেসবুক পোস্টে জানান, যেসব বাংলাদেশি বৈধভাবে ইরানে অবস্থান করছেন এবং দেশটি ছাড়তে চান, তারা যেন তাঁদের পাসপোর্টের কপি ই-মেইলে (walid.islam@mofa.gov.bd) পাঠান। অবৈধভাবে অবস্থানরতদের উদ্দেশেও বার্তা দিয়েছেন তিনি। […]