Skip to main content

Ridge Bangla

সাবেক মেয়র তাপসের ‘বিশেষ প্রতিনিধি’ গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের ‘বিশেষ প্রতিনিধি’ হিসেবে পরিচিত খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার ঢাকার শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। সিআইডি সূত্র জানায়, গত বছর ছাত্র–জনতার অভ্যুত্থানকালে কিশোর আবদুল্লাহ সিদ্দিক হত্যার মামলায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৪ আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের কাছেই গুলিতে নিহত হয় কিশোর আবদুল্লাহ সিদ্দিক। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্ত করছেন সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের পরিদর্শক ফজলুল হক খান।

গ্রেপ্তার সংক্রান্ত বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি সাবেক মেয়র তাপস।

This post was viewed: 52

আরো পড়ুন