Skip to main content

Ridge Bangla

মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য: স্টারমার

ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলা ঘিরে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। খবর বিবিসির।

স্টারমার জানিয়েছেন, ওই অঞ্চলজুড়ে জরুরি সহায়তা দেওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি কানাডায় ধনী দেশগুলোর জোট জি–৭–এর সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্র সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে আরও রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) জেট পাঠানো হচ্ছে। তার ভাষ্য, টাইফুন যুদ্ধবিমান ও আকাশ থেকে আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাংকারসহ সামরিক বিমানগুলো “এই অঞ্চলজুড়ে জরুরি সহায়তার” উদ্দেশ্যে মোতায়েন করা হবে।

এদিকে, ইরান-ইসরায়েল সংকট নিয়ে কিয়ার স্টারমার শনিবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে আলোচনা করেছেন বলে তার সরকারি দপ্তর জানিয়েছে।

This post was viewed: 59

আরো পড়ুন