Skip to main content

Ridge Bangla

বাগেরহাটে ১১ চোরাই গরুসহ ৩ জন আটক, জব্দ পিকআপভ্যান

বাগেরহাটে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের কথিত মূল হোতাসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরির ১১টি গরু এবং জব্দ করা হয়েছে চক্রের ব্যবহৃত একটি পিকআপভ্যান। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মাদ […]

রামপুরা ব্রিজে বাসে উঠতে গিয়ে চাকার নিচে পিষ্ট হয়ে নিহত যাত্রী, চালক আটক

রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় চলন্ত বাসে ওঠার সময় পা পিছলে চাকার নিচে চাপা পড়ে শাহ খন্দকার সাজেদুল আলম (৫০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে রামপুরা ব্রিজের ঢালে বনশ্রীমুখী সড়কে পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ খন্দকার সাজেদুল […]

যুক্তরাষ্ট্র থেকে বিশেষ ফ্লাইটে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো

মার্কিন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি নাগরিককে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ওমনি এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে ফিরে আসা এসব বাংলাদেশি ২০১৪ সালের বিভিন্ন সময়ে উন্নত কর্মসংস্থানের আশায় ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ ছাড়েন। পরে তারা […]

পাবনায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে গীতা রানী (৪৫) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে, আনুমানিক রাত ৩টার দিকে […]

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দীন আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন, রাকসু সাধারণ সম্পাদক সালাউদ্দীন আম্মার, সহসাধারণ সম্পাদক সালমান সাব্বির, নাজমুস সাকিব, মেহেদী সজীব, ফাহিম রেজা, আরিফুল ইসলাম, আহসান উল্লা ফারহান, সিফাত […]

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, জুলাইয়েই প্রাণহানি ছয় মাসের দ্বিগুণ

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এডিস মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। একই সময়ে নতুন করে ৪৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় […]

২০২৬ সালের মধ্যেই বন্ধ সরকারি শিল্পকারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে বন্ধ সরকারি শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে […]

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে সমঝোতা স্মারক সই

বাংলাদেশে জাপানি উদ্যোক্তাদের বিনিয়োগ সহজতর করতে জাপান ইনস্টিটিউট ফর ওভারসিজ ইনভেস্টমেন্ট এবং টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) টোকিওতে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের পক্ষে রাষ্ট্রদূত মো. দাউদ আলী এবং জাপান ইনস্টিটিউট ফর ওভারসিজ ইনভেস্টমেন্টের পক্ষে সংস্থাটির প্রেসিডেন্ট কেনইচিরো হায়াশি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে জাপানি বিনিয়োগ […]

‘বন্দে মাতরম’ অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ করার বিল পাস, বিরোধীদের ওয়াকআউট

ভারতের জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’-এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার একটি বিল বিরোধী দলগুলোর ওয়াকআউটের মধ্যেই পাস হয়েছে। বিলটি উত্থাপনের সময় বিরোধীরা স্লোগান দিয়ে প্রতিবাদ জানায় এবং নিট প্রশ্নফাঁসের ঘটনায় আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য দাবি করে। বিক্ষোভের মধ্যেও স্পিকার অধিবেশনের কার্যক্রম চালিয়ে যান এবং সদস্যদের আলোচনায় অংশ নেওয়ার […]

বিএনপিকে নাহিদ, শেখ হাসিনার কৌশল অনুসরণ করবেন না

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বিএনপির উদ্দেশে বলেছেন, মতপ্রকাশে দমন-পীড়ন, হামলা কিংবা নিরাপত্তার অজুহাতে বাধা দেওয়ার সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না। তার দাবি, এসব অতীতের রাজনৈতিক কৌশল। এ সময় তিনি বলেন, “শেখ হাসিনাকে কপি করবেন না। কারণ, শেখ হাসিনাকে কীভাবে হটানো হয়েছে, তা এ দেশের ছোট ছোট ছেলেমেয়েরাও […]

সরকারি দপ্তরে এআই ব্যবহারে গোপন তথ্য ফাঁসের ঝুঁকি, সতর্ক করল সরকার

সরকারি দপ্তরে দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির অসতর্ক ব্যবহারে সংবেদনশীল ও অতি গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশ বা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে সরকার। এ পরিস্থিতিতে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সব মন্ত্রণালয় ও বিভাগকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ […]

আমিরাতে ৫ হাজার নয়, ৬২৬ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে ৫ হাজার নয়, মোট ৬২৬ জন বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারের কাছে ৪১৭ জনের স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়া ভিসার একটি তালিকা রয়েছে। এসব ভিসা নবায়নের জন্য পুনরায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে […]

লিটারে ৮ টাকা ৭১ পয়সা কমল ফার্নেস অয়েলের দাম, নতুন মূল্য ১০০ টাকা ৩৯ পয়সা

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটারে ৮ টাকা ৭১ পয়সা কমিয়ে ফার্নেস অয়েলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা ৩৯ পয়সা। বৃহস্পতিবার (৩০ জুলাই) এ বিষয়ে জ্বালানি নিয়ন্ত্রক সংস্থাটি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুন থেকে ২৮ জুলাই পর্যন্ত […]

খাইবার পাখতুনখোয়ায় পুলিশ ফাঁড়িতে হামলা, নিহত ১১ কর্মকর্তা

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি পুলিশ ফাঁড়িতে ভয়াবহ হামলায় অন্তত ১১ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৯ জুলাই) রাতে আফগানিস্তান সীমান্তসংলগ্ন হাঙ্গু জেলায় হামলাটি ঘটে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীরা প্রথমে বিস্ফোরকবোঝাই কোয়াডকপ্টারের মাধ্যমে পুলিশ ফাঁড়িতে […]

টিফিনের রুটিতে ব্লেডের রহস্য উন্মোচন, তদন্তের পর সাময়িক বরখাস্ত শিক্ষিকা

বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের রুটিতে ব্লেড পাওয়ার ঘটনায় তদন্তে নতুন তথ্য উঠে এসেছে। পুলিশের তদন্তে জানা গেছে, রুটি সরবরাহকারী প্রতিষ্ঠানের কোনো গাফিলতির প্রমাণ মেলেনি। বরং বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক শিক্ষার্থী শিক্ষকের বকাবকির ভয়ে নিজের ব্যাগে থাকা ব্লেড রুটির ভেতরে লুকিয়ে রেখেছিল। ঘটনার সত্যতা যাচাই না করে ব্লেডসহ রুটির ছবি সামাজিক মাধ্যমে […]

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের আইন কর্মকর্তাদের ধারাবাহিক পদত্যাগের প্রেক্ষাপটে এসব নিয়োগ দেওয়া হলো। এর আগে ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া […]

সিলেটে এনসিপির গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ, সারজিস আলমের গাড়ির গ্লাস ভাঙচুর

হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ব্যবহৃত গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ পৌর অডিটোরিয়ামে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে […]

ইউক্রেনজুড়ে রুশ হামলায় নিহত অন্তত ১৪, ক্ষতিগ্রস্ত কিয়েভসহ একাধিক শহর

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ব্যাপক হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একাধিক শিশুও রয়েছে। রাজধানী কিয়েভ, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহ এবং পশ্চিমাঞ্চলীয় শহর লভিভসহ বিভিন্ন এলাকায় এ হামলার প্রভাব পড়েছে। জেলেনস্কি বড় ধরনের হামলার আশঙ্কার কথা জানানোর একদিন পরই এ হামলা চালানো হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) স্থানীয় সময় রাত ১টার কিছু […]

আমির খানকে হত্যার হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ

বলিউড অভিনেতা আমির খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট ও ভয়েস নোটকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তথাকথিত ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ তুলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া পোস্ট ও ভয়েস নোটে দাবি করা হয়েছে, আমির […]

পাবনায় ২৪ ঘণ্টায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ১১

পাবনা শহরের লষ্করপুর রেলওয়ে স্টেশন এলাকায় ২৪ ঘণ্টায় বেওয়ারিশ কুকুরের আক্রমণে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা থেকে বুধবার (২৯ জুলাই) সকাল পর্যন্ত এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান। স্থানীয় সূত্র জানায়, লষ্করপুর রেলওয়ে […]