Skip to main content

Ridge Bangla

লিটারে ৮ টাকা ৭১ পয়সা কমল ফার্নেস অয়েলের দাম, নতুন মূল্য ১০০ টাকা ৩৯ পয়সা

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটারে ৮ টাকা ৭১ পয়সা কমিয়ে ফার্নেস অয়েলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা ৩৯ পয়সা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এ বিষয়ে জ্বালানি নিয়ন্ত্রক সংস্থাটি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুন থেকে ২৮ জুলাই পর্যন্ত প্রকাশিত ফার্নেস অয়েলের আন্তর্জাতিক মূল্যসূচকের গড় এবং ২০২৬ সালের জুলাই মাসে আমদানি করা অপরিশোধিত জ্বালানি তেলের এফওবি মূল্যের ভিত্তিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ২২(খ) ও ৩৪ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সরবরাহ করা ফার্নেস অয়েলের মূল্য সমন্বয় করেছে কমিশন।

এর আগে ফার্নেস অয়েল প্রতি লিটার ১০৯ টাকা ১০ পয়সা দরে বিক্রি হচ্ছিল। নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটারে ৮ টাকা ৭১ পয়সা কমে এর দাম দাঁড়িয়েছে ১০০ টাকা ৩৯ পয়সা।

This post was viewed: 5

আরো পড়ুন