Skip to main content

Ridge Bangla

আমিরাতে ৫ হাজার নয়, ৬২৬ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে ৫ হাজার নয়, মোট ৬২৬ জন বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারের কাছে ৪১৭ জনের স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়া ভিসার একটি তালিকা রয়েছে। এসব ভিসা নবায়নের জন্য পুনরায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বাকি ভিসাগুলোর বিষয়েও সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

তিনি জানান, কী কারণে এসব ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশিরা যেসব প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, সেসব প্রতিষ্ঠানের সঙ্গেও বাংলাদেশের দূতাবাস যোগাযোগ করছে।

বিদেশে কর্মরত বাংলাদেশিদের স্বাগতিক দেশের আইন-কানুন মেনে চলার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, বিদেশে যাওয়ার আগে ভিসার শর্ত অনুযায়ী কী করা যাবে এবং কী করা যাবে না, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা শিগগিরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমে প্রকাশ করা হবে।

তিনি এ নির্দেশনা মেনে চলার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।

This post was viewed: 12

আরো পড়ুন