গাইবান্ধা থেকে অপহৃত ৬ বছরের শিশু বগুড়ায় উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে অপহরণের শিকার হওয়া ৬ বছরের শিশু বোরহানকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ অপহরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার শিশুটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন দুপুর ১টার […]
লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ, পাবনায় ৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ

শিক্ষার্থীদের মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান কর্মসূচির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ার অভিযোগে পাবনার বেড়া উপজেলার ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান ও সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত এই নোটিশ জারি করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার […]
বেজার বিদ্যুৎ নেটওয়ার্কে ২১১ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনের জন্য ২১১ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৩২৫ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর […]
পুনর্বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে প্রাক্তন স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে কাইয়ূম উদ্দিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, এসব ঘটনার ফলে ভুক্তভোগী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন। পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের ফেরিঘাট এলাকা থেকে কাইয়ূম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (২৯ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে […]
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়নে আগ্রহ দেখাল চীনের নতুন ব্যাংক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে চীনের শ্যানডং প্রদেশের ২টি শীর্ষস্থানীয় ব্যাংক এবং একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। প্রকল্পের আর্থিক জটিলতা কাটিয়ে দ্রুত নির্মাণকাজ এগিয়ে নিতে এ বিষয়ে বাংলাদেশ সেতু বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো […]
ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশের আগ্রহ

শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, জলবায়ু সহনশীলতা, যুব উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে বিদ্যমান অংশীদারত্ব আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ। এ প্রত্যয়ের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভিজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাতে প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়নযাত্রায় […]
ইরানের ৮ ট্যাংকার ও ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ইরান-সংশ্লিষ্ট ৮টি ট্যাংকার ও ১০টি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৯ জুলাই) এ বিষয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্কিন অর্থ বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরানের তেল বাণিজ্য এবং তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপ নিয়ে আসছে ওয়াশিংটন। […]
সাগরপথে ইতালি-গ্রীসে যেতে বাংলাদেশিরাই শীর্ষে, বাড়ছে মানবপাচার ও সাইবার প্রতারণার ভয়াবহতা

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের চেষ্টাকারীদের মধ্যে গত বছরের মতো এবারও বাংলাদেশিরাই সংখ্যায় সবচেয়ে বেশি। একই সঙ্গে ২০২৬ সালে প্রথমবারের মতো সাগরপথে গ্রীসে প্রবেশের ক্ষেত্রেও শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। এদিকে মানবপাচারের পাশাপাশি বিদেশে চাকরির প্রলোভনে সাইবার স্ক্যাম সেন্টারে বাংলাদেশিদের আটকে রেখে নির্যাতনের ঘটনাও উদ্বেগজনকভাবে বেড়েছে। আন্তর্জাতিক মানব পাচারবিরোধী দিবস উপলক্ষে প্রকাশিত বিভিন্ন তথ্য ও গবেষণায় […]
৫ দিনের বিরতি শেষে ইরানে আবারও মার্কিন সামরিক অভিযান

প্রায় ৫ দিনের বিরতির পর আবারও ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের বাহিনী। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী রাত ৮টা, বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নতুন এই অভিযান শুরু হয়। হামলা শুরুর পর মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এক বার্তায় জানায়, “আগের দিন (বুধবার) মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের হামলার উপযুক্ত জবাব দিতে […]
প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র পেলেন ৩ প্রতিবন্ধী ব্যক্তি

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সচিবালয়ে দিনের কার্যক্রম শুরু করেন ৩ প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মাধ্যমে। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তিনি তাদের হাতে নিয়োগপত্র হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জুলফিকার হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করা এবং সমাজের মূলধারায় […]
মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার

বিরল এক প্রত্যাবাসন উদ্যোগের অংশ হিসেবে মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার। কয়েক দিন আগে কুয়ালালামপুরে কয়েক ডজন রোহিঙ্গা শরণার্থীকে আটক করার পর এ বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়া। বুধবার (২৯ জুলাই) এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মালয়েশিয়ায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থায় নিবন্ধিত ২ লাখ ১৫ […]
রাজধানীতে ডিএমপির অভিযানে ৫২৯ জন গ্রেপ্তার, উদ্ধার পিস্তল-গুলি

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩০টি মামলা দায়েরের পাশাপাশি মাদকদ্রব্য, বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, মোবাইল ফোন ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। এছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ […]
কোস্ট গার্ডের অভিযানে ১৭ লাখ টাকার পণ্য জব্দ, আটক ৬

নোয়াখালীর ভাসানচরের গাংগুরিয়ার চরসংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় প্রায় ১৭ লাখ টাকার সার ও খাদ্যপণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ এবং ছয়জনকে আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। […]
শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা বিষয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা এক সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা […]
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার, দাবি আনোয়ার ইব্রাহিমের

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমার সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত আরও ৫ হাজার রোহিঙ্গাকেও ফিরিয়ে নিতে রাজি হয়েছে দেশটি। বুধবার (২৯ জুলাই) এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ তথ্য জানান আনোয়ার ইব্রাহিম। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু, স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের বরাত দিয়ে […]
পাকিস্তানে পৃথক অভিযানে নিহত ৪৪ সন্ত্রাসী, হামলায় প্রাণ গেল ৩ পুলিশ কর্মকর্তার

পাকিস্তানের বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায় পৃথক সংঘর্ষে অন্তত ৪৪ সন্ত্রাসী নিহত হয়েছে। একই সময়ে জঙ্গিদের হামলায় একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশসহ ৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে এসব ঘটনা ঘটেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি […]
জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার ১০ হাজারের বেশি নারী পেলেন জীবিকা সহায়তা

জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার অতিদরিদ্র ও নারীপ্রধান পরিবারের জীবনমান উন্নয়নে ১২টি জেলার ১০ হাজারের বেশি নারীকে জীবিকা সহায়তা দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘স্বপ্ন-২’ প্রকল্পের আওতায় এ সহায়তা দেওয়া হয়। টেকসই অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং দারিদ্র্য দূরীকরণের লক্ষ্য নিয়ে সুইডেন ও মারিকো সরকারের আর্থিক সহায়তা এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির কারিগরি […]
পটিয়ায় মুখোশ পরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, শনাক্তে পুলিশের অভিযান

চট্টগ্রামের পটিয়া পৌর এলাকায় মুখোশ পরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২৯ জুলাই) ভোরে পৌর সদরের পোস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের দাবি, মিছিলে ৮ থেকে ১০ জন অংশ নেন। তারা মুখোশ পরে মহাসড়কে মিছিল বের করেন এবং বিভিন্ন স্লোগান দেন। সূত্র জানায়, মিছিলটির নেতৃত্ব দেন পটিয়া পৌরসভা ছাত্রলীগের সংগঠক হিসেবে […]
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭; দাবানল নেভাতে যাচ্ছিলেন উদ্ধারকর্মীরা

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলের সান জুয়ান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকালে ইশ্চিগুয়েলাস্তো ন্যাচারাল পার্কের কাছে এ দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সান জুয়ান প্রদেশের গভর্নর মার্সেলো ওররেগো জানান, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল বেল ৪১২ মডেলের। পার্শ্ববর্তী লা রিওজা প্রদেশে চলমান দাবানল নিয়ন্ত্রণে সহায়তার জন্য সান জুয়ানের প্রাদেশিক সরকার […]
শিক্ষার্থীদের প্রকৃত শত্রু আরএসএস, লোকসভায় অভিযোগ রাহুল গান্ধীর

ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। লোকসভায় প্রশ্নফাঁসবিরোধী নতুন আইন নিয়ে আলোচনার সময় তিনি আরএসএসকে শিক্ষার্থীদের প্রকৃত শত্রু হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তার অভিযোগ, শিক্ষামন্ত্রী নন, শিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করছে আরএসএস। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রশ্নফাঁস প্রতিরোধে নতুন আইন নিয়ে লোকসভায় আলোচনার সময় এসব […]