Skip to main content

Ridge Bangla

রাশিয়ার কারাগারে মাদক পাচারে ব্যবহারের অভিযোগ, গলায় কলার পরা বিড়াল আটক

রাশিয়ার একটি কারাগারে বন্দিদের কাছে মাদক পৌঁছে দিতে একটি বিড়াল ব্যবহার করা হচ্ছিল বলে দাবি করেছে দেশটির কারা কর্তৃপক্ষ। সংশোধনাগারে প্রবেশের আগেই প্রাণীটিকে আটক করা হয়। পরে তার গলায় বাঁধা বিশেষভাবে তৈরি দুটি কাপড়ের কলার থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রাশিয়ার ফেডারেল পেনিটেনশিয়ারি সার্ভিস জানিয়েছে, সংশোধনাগারের […]

শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশ বা প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নিলে আবারও দেশজুড়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। টানা দুই দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় সরকারকে এ সতর্কবার্তা দিল দলটি। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট পূর্বে দায়ের হওয়া এফআইআরগুলোর তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার পর প্রশাসন আন্দোলনকারীদের নতুন করে হয়রানির সুযোগ পেতে […]

ইরানের অবকাঠামো ধ্বংসের হুমকি ট্রাম্পের, তবে আলোচনার পথও খোলা রাখার ইঙ্গিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চাইলে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরানের অধিকাংশ সেতু এবং বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা সম্ভব। তবে এমন পদক্ষেপ এড়ানো গেলে সেটিই তিনি করতে চান বলেও মন্তব্য করেছেন। মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে বর্তমানে যুক্তরাষ্ট্র অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি এক ঘণ্টারও কম সময়ে […]

ফ্রান্সের ভয়াবহ দাবানল নিয়ে বাড়ছে শঙ্কা, জলবায়ু সংকটের নতুন সতর্কবার্তা

ফ্রান্সের আটলান্টিক উপকূলে দাবানলের তীব্রতা আরও বেড়ে যাওয়ায় পর্যটনকেন্দ্রগুলো থেকে অতিরিক্ত প্রায় ৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। নতুন তাপপ্রবাহের কারণে বোর্দো শহরের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীদের অভিযান আরও কঠিন হয়ে উঠেছে। জিরোন্দ অঞ্চলের এ দাবানলে ইতোমধ্যে প্যারিস শহরের প্রায় চার গুণ বড় এলাকা পুড়ে গেছে। পরিস্থিতির অবনতির কারণে […]

যেভাবে মিয়ানমারের ‘স্ক্যাম কারখানা’ পরিচালনা করে আন্তর্জাতিক মাফিয়া চক্র

মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তসংলগ্ন কে কে পার্ককে কেন্দ্র করে গড়ে উঠেছে আন্তর্জাতিক অনলাইন প্রতারণার একটি বিশাল নেটওয়ার্ক। ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশ থেকে তরুণ-তরুণীদের সেখানে নিয়ে গিয়ে জোরপূর্বক কাজ করানো হচ্ছে বলে উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক অনুসন্ধানী প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী, উন্নত জীবনের আশায় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে থাইল্যান্ডে যাওয়া অনেক তরুণ ব্যাংককে পৌঁছানোর […]

সরকারবিরোধী বিক্ষোভের মামলায় ইরানে প্রকাশ্যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগে ইরানে প্রকাশ্যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার ভোরে ফাঁসির মাধ্যমে তাদের দণ্ড কার্যকর করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, ইস্ফাহানের আলি খানি স্কয়ারে আব্দুলফজল সিপাহী বাদজানি এবং আমিরহোসেন সাফারি হোসেইনাবাদীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত বছরের শেষ দিকে ইরানে […]

ধর্মেন্দ্র প্রধানকে সংবর্ধনা ঘিরে লোকসভায় বিতর্ক, বিজেপিকে কংগ্রেসের তোপ

প্রশ্নফাঁসের ঘটনায় টানা ৩৭ দিনের শিক্ষার্থী আন্দোলনের মুখে পদত্যাগ করা ভারতের সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সংবর্ধনা দেওয়াকে কেন্দ্র করে লোকসভায় নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষমতাসীন বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছে কংগ্রেস। মঙ্গলবার লোকসভায় কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, পদত্যাগের পর ধর্মেন্দ্র প্রধানকে বিজেপি সংসদ সদস্যরা এমনভাবে বরণ করে নিয়েছেন, যেন তিনি পাকিস্তানের […]

রাশিয়াকে অস্ত্র ও সেনা দিয়ে সামরিক-অর্থনৈতিক সুবিধা নিচ্ছে উত্তর কোরিয়া

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক সক্ষমতা ধরে রাখতে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র, সামরিক সরঞ্জাম ও সেনা সহায়তা জোরদার করেছে বলে বিভিন্ন গোয়েন্দা তথ্য ও আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণে উঠে এসেছে। বিশ্লেষকদের মতে, এই সহযোগিতার মাধ্যমে পিয়ংইয়ং শুধু মস্কোকে সহায়তাই করছে না, একই সঙ্গে অর্থনৈতিক, প্রযুক্তিগত ও সামরিকভাবে নিজস্ব অবস্থানও শক্তিশালী করছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, উত্তর কোরিয়া সম্প্রতি কেএন-২৩ […]

রাশিয়া-উত্তর কোরিয়ার প্রথম সড়ক সংযোগ চালুর পথে, সামরিক ব্যবহার নিয়ে বাড়ছে পশ্চিমাদের উদ্বেগ

রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে ইতিহাসের প্রথম সরাসরি সড়ক সংযোগ চালুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তুমেন নদীর ওপর নির্মিত নতুন সেতুটি আনুষ্ঠানিকভাবে চালু হলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও পর্যটন সহজ হবে বলে দাবি করা হলেও, এটি সামরিক সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ করিডোরে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন গবেষক ও বিশ্লেষক। ব্রিটিশ […]

ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

কর্ণাটকের বাগালকোট জেলার গালাগালি গ্রামে পারিবারিক কলহ ও পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, হত্যাকাণ্ডের সময় তিনি ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে ঘটনাটি দেখান। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহতের নাম ভাগ্যশ্রী জিগালুর। অভিযুক্ত তাঁর স্বামী প্রবীণ জিগালুর। দীর্ঘদিন ধরে তাঁদের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। বিরোধের জেরে […]

মেলানিয়া ট্রাম্পকে হত্যার উসকানির অভিযোগ, ব্যারন ট্রাম্পকেও হুমকি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে হত্যার উসকানিমূলক ভিডিও প্রকাশের অভিযোগ উঠেছে। একই ভিডিওতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পকেও হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। সোমবার প্রকাশিত ফারসি ভাষার ওই ভিডিওতে মেলানিয়া ট্রাম্পকে বিষ প্রয়োগ করে হত্যার জন্য তাঁর ব্যক্তিগত […]

চীন-পাকিস্তানের সামুদ্রিক সক্ষমতার জবাবে ২০০ যুদ্ধজাহাজের বহর গড়ার পরিকল্পনায় ভারত

চীনের দ্রুত সম্প্রসারিত নৌবাহিনী এবং পাকিস্তানের বহরে চীনের তৈরি আধুনিক ডুবোজাহাজ যুক্ত হওয়ার প্রেক্ষাপটে আগামী এক দশকের মধ্যে যুদ্ধজাহাজের সংখ্যা ২০০-তে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে ভারত। এই উদ্যোগ ভারত মহাসাগর অঞ্চলে নয়াদিল্লির কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার প্রচেষ্টার অংশ বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। এই পরিকল্পনার অংশ হিসেবে চলতি মাসে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে […]

ট্যালক-সংক্রান্ত ক্যান্সার মামলার সমঝোতায় ৫.৫ বিলিয়ন ডলার দেবে জনসন অ্যান্ড জনসন

যুক্তরাষ্ট্রে ট্যালক-ভিত্তিক বেবি পাউডার ব্যবহারে ডিম্বাশয়ের ক্যান্সার হওয়ার অভিযোগে দায়ের হওয়া হাজারো মামলা নিষ্পত্তির জন্য ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার পরিশোধে সম্মত হয়েছে জনসন অ্যান্ড জনসন (জেঅ্যান্ডজে)। সোমবার প্রতিষ্ঠানটি জানায়, এই সমঝোতার আওতায় ফেডারেল ও বিভিন্ন অঙ্গরাজ্যের আদালতে বিচারাধীন প্রায় ৬৯ হাজার মামলা অন্তর্ভুক্ত রয়েছে, যা দেশটিতে চলমান ট্যালক-সংক্রান্ত মামলার প্রায় ৯৯ দশমিক ৭৫ শতাংশ। […]

পা ভাঙার চিকিৎসা নিতে গিয়ে হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার, পরে রোগীর মৃত্যু; চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

ভারতের হরিয়ানার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগে এক নারীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে মামলা হয়েছে। সড়ক দুর্ঘটনায় পা ভেঙে হাসপাতালে ভর্তি হওয়া ওই নারীর পরিবারের অভিযোগ, তাঁদের অনুমতি ছাড়াই তাঁর হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার করা হয়। পরে তাঁর মৃত্যু হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত গুড্ডি দেবী উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলার বাসিন্দা। […]

ভারতে ‘তেলাপোকা’র পর এবার ‘কাঁকড়া’ প্রতীকে নতুন আন্দোলন

ভারতে ইথানল-মিশ্রিত পেট্রোল নিয়ে চলমান বিতর্কের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে নতুন একটি ব্যঙ্গাত্মক সংগঠন। ‘ই-২০ জনতা পার্টি’ নামের এই সংগঠনটি জ্বালানি নীতিতে স্বচ্ছতা, ভোক্তার পছন্দের স্বাধীনতা এবং শতভাগ বিশুদ্ধ পেট্রোল সরবরাহের দাবিতে প্রচারণা চালাচ্ছে। সম্প্রতি ‘তেলাপোকা জনতা পার্টি’র পর নিজেদের প্রতীক হিসেবে ‘কাঁকড়া’ বেছে নিয়েছে সংগঠনটি। তাদের দাবি, কাঁকড়ার মতোই এই আন্দোলন চারদিকে ছড়িয়ে […]

জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি, সব মিসাইল ভূপাতিতের কথা বলছে যুক্তরাষ্ট্র

জর্ডানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনাদের লক্ষ্য করে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। বুধবার ভোরে চালানো এ হামলাকে ‘সারপ্রাইজ অ্যাটাক’ হিসেবে উল্লেখ করেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দাবি, ইরান থেকে ছোড়া সবগুলো ব্যালিস্টিক মিসাইল সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সেন্টকম […]

১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি প্রতিবেদন তথ্যভিত্তিক করার নির্দেশ প্রতিমন্ত্রীর

সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন নির্ভুল, তথ্যভিত্তিক ও বাস্তবসম্মতভাবে প্রস্তুতের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয় ও বিভাগের প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। প্রতিমন্ত্রী […]

পশ্চিম তীরে ৭ মাসে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ১ হাজার ৩৩০ হামলার তথ্য জাতিসংঘের

অধিকৃত পশ্চিম তীরে চলতি বছরের প্রথম ৭ মাসে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সম্পৃক্ত অন্তত ১ হাজার ৩৩০টি সহিংস ঘটনার তথ্য নথিভুক্ত করেছে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা। সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে অন্তত ১ হাজার ৩৩০টি সহিংস ঘটনার রেকর্ড সংরক্ষণ করা হয়েছে। […]

বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা আরও বাড়াতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকের পর চীনা দূতাবাসের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীন ও বাংলাদেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ […]

সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গঠনের নির্দেশ ভারপ্রাপ্ত স্পিকারের

জাতীয় সংসদের মূল ভবনে গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুনের কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সুপারিশ দিতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের পরিচালক […]