Skip to main content

Ridge Bangla

রাশিয়ার কারাগারে মাদক পাচারে ব্যবহারের অভিযোগ, গলায় কলার পরা বিড়াল আটক

রাশিয়ার একটি কারাগারে বন্দিদের কাছে মাদক পৌঁছে দিতে একটি বিড়াল ব্যবহার করা হচ্ছিল বলে দাবি করেছে দেশটির কারা কর্তৃপক্ষ। সংশোধনাগারে প্রবেশের আগেই প্রাণীটিকে আটক করা হয়। পরে তার গলায় বাঁধা বিশেষভাবে তৈরি দুটি কাপড়ের কলার থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রাশিয়ার ফেডারেল পেনিটেনশিয়ারি সার্ভিস জানিয়েছে, সংশোধনাগারের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে কারা কর্মকর্তারা বিড়ালটিকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার গলায় থাকা দুটি কাপড়ের কলারের ভেতর থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কারা কর্মকর্তারা বিড়ালটির গলায় থাকা কালো রঙের চওড়া কলার খুলে পরীক্ষা করছেন। মাদকভর্তি দুটি কলার জব্দ করার পর প্রাণীটিকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর এ বিষয়ে তদন্ত শুরু করেছে কারা কর্তৃপক্ষ। বন্দিদের কাছে মাদক পৌঁছে দেওয়ার ঘটনায় কারা জড়িত, কীভাবে বিড়ালটিকে এ কাজে ব্যবহার করা হয়েছিল এবং পুরো পাচারচক্র কীভাবে পরিচালিত হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

This post was viewed: 3

আরো পড়ুন