মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম প্রধানের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশে নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। বৈঠকে মানবপাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকীকরণ এবং নিরাপদ অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আইওএমের সঙ্গে দুই দশকের দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদার, জাতীয় মানবপাচারবিরোধী কার্যক্রম শক্তিশালী করা, সাইবার প্রযুক্তিনির্ভর […]
মেট্রোরেল ও গণপরিবহন উন্নয়নে সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ-জাপান

মেট্রোরেলসহ গণপরিবহন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে একমত হয়েছে বাংলাদেশ ও জাপান। একই সঙ্গে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে জাপানের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে দুই দেশ অভিন্ন মত প্রকাশ করেছে। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ […]
রেকর্ড ২৩ লাখ ৯৬ হাজার টন খাদ্যশস্য মজুত রয়েছে দেশে: তথ্য উপদেষ্টা

দেশের সরকারি খাদ্য গুদামগুলোতে বর্তমানে ২৩ লাখ ৯৬ হাজার ৭৫৩ টন খাদ্যশস্য মজুত রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ খাদ্যশস্য মজুত। মঙ্গলবার তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে গত এক সপ্তাহে সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরের অগ্রগতির তথ্য তুলে […]
জাতীয় উন্নয়ন ও নিরাপত্তায় নির্ভুল মানচিত্রের ওপর গুরুত্বারোপ প্রতিরক্ষা উপদেষ্টার

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ জরিপ অধিদপ্তর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। এ সময় তিনি জাতীয় উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো নির্মাণ, দুর্যোগ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা এবং জাতীয় নিরাপত্তায় নির্ভুল ও হালনাগাদ মানচিত্রের গুরুত্ব তুলে ধরেন। মঙ্গলবার অধিদপ্তর পরিদর্শনের সময় প্রতিরক্ষা উপদেষ্টাকে স্বাগত জানান বাংলাদেশ জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল […]
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৩, উদ্ধার অভিযান অব্যাহত

জাপানের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বুধবার (২৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এপি নিউজের। প্রধানমন্ত্রী তাকাইচি জানান, নিখোঁজদের উদ্ধারে রাতভর অভিযান চালানো হয়েছে এবং উদ্ধারকাজ এখনও অব্যাহত রয়েছে। তিনি বলেন, নিহতদের পাশাপাশি আরও অনেকে আহত হয়েছেন। এছাড়া কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। […]
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সেন্টকমের, সতর্ক অবস্থায় মার্কিন বাহিনী

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের চালানো একটি আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে এ দাবি করে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেন্টকমের ভাষ্য অনুযায়ী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরান থেকে একাধিক ব্যালিস্টিক […]
যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরে ৭৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন, ব্যয় ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গানভর ইউএসএ এলএলসি থেকে আগামী ১৩ বছরে ৭৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বর্তমান বাজারমূল্যে এই এলএনজি আমদানিতে ব্যয় হবে ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা। মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া […]
মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, আহতদের চিকিৎসার জন্য বাইরে থেকে কোনো ওষুধ বা চিকিৎসাসামগ্রী প্রয়োজন হলেও তার […]
ট্রাম্পের সঙ্গে বৈঠক ছিল ‘এখন পর্যন্ত সেরাগুলোর একটি’, দাবি নেতানিয়াহুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠককে এখন পর্যন্ত দুই নেতার সেরা বৈঠকগুলোর একটি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২৮ জুলাই) প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণসভায় যোগ দিতে যাওয়ার আগে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। নেতানিয়াহু বলেন, ট্রাম্পের সঙ্গে তার বৈঠক ছিল অত্যন্ত ফলপ্রসূ। এতে দুই দেশের […]
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ইস্যু: আতঙ্ক নয়, বৈজ্ঞানিক যাচাইয়ের ওপর আস্থা রাখার আহ্বান বিএসটিআইয়ের

দেশের বাজারে বিক্রি হওয়া কিছু টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে সাম্প্রতিক উদ্বেগের মধ্যে জনসাধারণকে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সংস্থাটি জানিয়েছে, বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ ও স্বাধীন পরীক্ষাগারের মাধ্যমে যাচাই শেষে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৮ জুলাই) বিএসটিআইয়ের সম্পাদক মঈনুদ্দীন মিয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে […]
এম্বোলোর লাল কার্ড ছিল ভুল সিদ্ধান্ত, আনুষ্ঠানিকভাবে স্বীকার করল আইএফএবি

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠছাড়া করার সিদ্ধান্ত ভুল ছিল বলে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বিতর্ক এড়াতে ভিএআর ব্যবহারের নিয়ম আরও স্পষ্ট করেছে সংস্থাটি। মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আইএফএবি এ তথ্য জানায়। কানসাস সিটিতে অনুষ্ঠিত […]
ফরিদপুরে হাতির ধাক্কায় উল্টে গেল ইজিবাইক, প্রাণ হারাল ১০ মাসের শিশু

ফরিদপুরের সদরপুরে হাতি দিয়ে চাঁদা তোলার সময় হাতির ধাক্কায় একটি ইজিবাইক উল্টে গিয়ে ১০ মাস বয়সী আরিশা জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিশা জান্নাত পাশের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্লার মেয়ে। […]
সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থী, উদ্বেগজনক তথ্য রোড সেফটি ফাউন্ডেশনের

দেশে ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই সময়ে সড়ক দুর্ঘটনায় মোট নিহত ৪৮ হাজার ৭১৩ জনের মধ্যে শিক্ষার্থীর হার ১৫.১১ শতাংশ। মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত রোড সেফটি ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত শিক্ষার্থীদের মধ্যে ৫ […]