Skip to main content

Ridge Bangla

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসনের জারি করা আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকার নির্ধারিত স্থানে চার বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা […]

ইউক্রেনের বন্দরে আটকা ১৩ ভারতীয় নাবিক, হামলার ঝুঁকিতে থাকার আশঙ্কা

ইউক্রেনের চর্নমর্স্ক বন্দরে একটি পণ্যবাহী জাহাজে আটকে রয়েছেন ১৫ জন নাবিক। তাদের মধ্যে ১৩ জনই ভারতীয়। কৃষ্ণ সাগরের সংঘাতপূর্ণ এলাকায় অবস্থান করায় তারা অব্যাহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির মধ্যে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় নাবিকদের সংগঠন সিম্যানস ইউনিয়ন অব ইন্ডিয়া সতর্ক করে জানিয়েছে, ওই নাবিকরা ‘ভয়াবহ এবং নিহত হওয়ার ঝুঁকিতে’ রয়েছেন। সংগঠনটির দাবি, […]

ইরানে সীমিত স্থল অভিযানের আশঙ্কা, পাকিস্তানি গোয়েন্দা সূত্রের দাবি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সীমিত পরিসরে স্থল সামরিক অভিযান চালাতে পারে বলে দাবি করেছে পাকিস্তানের গোয়েন্দা সূত্র। তাদের মতে, সম্ভাব্য এ অভিযানে ব্যাপক প্রাণহানির ঝুঁকি থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপকূলীয় অঞ্চলগুলো লক্ষ্য করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিতে পারেন। জার্মান বার্তা সংস্থা ডয়চে প্রেস এজেন্সিকে দেওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানের একাধিক নিরাপত্তা সূত্র বলেছে, প্রায় পাঁচ […]

শাপলা চত্বর মামলায় গুলশান থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি উত্তর) মোহাম্মদ কামরুজ্জামান। এর আগে বুধবার সকালে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি […]

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ ঘটনায় চোরাচালানের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) র‍্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। র‍্যাবের ভাষ্য অনুযায়ী, সদরঘাট থানার ৩০ নম্বর ওয়ার্ডের পূর্ব মাদারবাড়ি দারোগারহাট রোডে ইলিয়াস মাঝির বাড়ির একটি ভাড়া করা গুদামে সরকারি […]

মালদ্বীপ সরকারকে উপহার হিসেবে পাঠানো হলো বাংলাদেশের প্রিমিয়াম মানের মৌসুমি আম

বাংলাদেশ সরকার মালদ্বীপ প্রজাতন্ত্রের সরকারকে শুভেচ্ছা উপহার হিসেবে প্রিমিয়াম মানের মৌসুমি বাংলাদেশি আম প্রদান করেছে। ঢাকায় নয়, মালেতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে এই উপহার হস্তান্তর করেন। বুধবার (২৯ জুলাই) মালেতে বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। হাইকমিশনের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং […]

ইরাকে সৌদি-মার্কিন যৌথ হামলায় নিহত ২০, আহত ৩২

ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। হামলায় আরও ৩২ জন আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) দেশটির প্যারামিলিটারি গ্রুপ পপুলার মোবিলাইজেশন ফোর্সের বিভিন্ন স্থাপনায় এ হামলা চালানো হয়। পপুলার মোবিলাইজেশন ফোর্স, যা ২০১৬ সালে ইরাকের নিরাপত্তাবাহিনীর সঙ্গে একীভূত হয়, এর আগে একটি সশস্ত্র গোষ্ঠী হিসেবে কার্যক্রম পরিচালনা করত। […]

চট্টগ্রামে চলন্ত প্রাইভেটকারে গুলিবর্ষণ, কৌশলে প্রাণে বাঁচলেন ব্যবসায়ী

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চলন্ত প্রাইভেটকার লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ হামলায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ব্যবসায়ী এস এম শহীদুল্লাহ রনি। প্রাথমিকভাবে পূর্বশত্রুতা ও ব্যবসায়িক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর চারাবটতলা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ ঘটনা […]

আল-উদেইদ অভিযানে নিহত ইরানি পাইলটের মরদেহ আজ ফিরছে দেশে

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা অভিযানে কাতারের আল-উদেইদে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালাতে গিয়ে নিহত হওয়া ইরানি পাইলট ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমির মরদেহ দেশে ফিরিয়ে আনা হচ্ছে। সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, বুধবার (২৯ জুলাই) তার মরদেহ ইরানে পৌঁছানোর কথা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন […]

মাধবদীতে ডাকাতির সময় গৃহকর্তা হত্যা, আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে ডাকাতদের হামলায় গৃহকর্তা শাহজাহান মিয়া নিহত হওয়ার ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) মাধবদী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক। তিনি জানান, গত ১৮ জুলাই দিবাগত রাতে মাধবদী উপজেলার বলভদ্রদী এলাকায় […]

চট্টগ্রামে জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ঘোষখীল এলাকায় জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই নেজাম উদ্দিন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ছোট ভাই মো. সুমনের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, জায়গা-জমি নিয়ে বিরোধের একপর্যায়ে মো. সুমন বড় ভাই নেজাম উদ্দিনের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে […]

সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে তিন হাজার ফুট অবৈধ কারেন্ট জাল ধ্বংস

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় তিন হাজার ফুট অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় প্রায় পাঁচ কেজি পিরানহা মাছও জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী উপজেলার বামনডাঙ্গা, হরিপুর ও কঞ্চিবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য বিভাগ জানায়, অভিযানে […]

মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল করিম (২৫) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তাঁর বাম পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরে তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) জারুলিয়াছড়ি সীমান্তের ৪৬-৪৭ নম্বর […]

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস, দুই মাসে ২৫টি পুশইনের চেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির

কুমিল্লার কোটবাড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়নের সদর দপ্তর প্রাঙ্গণে প্রায় ৫২ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে সরাইল রিজিয়নের প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার সীমান্তে গত দুই মাসে অন্তত ২৫টি পুশইনের চেষ্টা প্রতিহত করার দাবি করেছে বিজিবি। সীমান্তে নজরদারি বাড়াতে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার আরও সম্প্রসারণের কথাও […]

বাবা নেই, মায়ের কাছেও মেলেনি আশ্রয়, সহায়তার আশায় থানায় দুই শিশু

যে বয়সে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে খেলাধুলায় মেতে থাকার কথা, সেই বয়সেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দুই শিশু সিয়াম ও রিফাত। চার বছর আগে বাবার মৃত্যুর পর তারা হারিয়েছে নিরাপদ আশ্রয় ও অভিভাবকের স্নেহ। শেষ পর্যন্ত আশ্রয় ও সহযোগিতার আশায় তারা সরাসরি থানার দ্বারস্থ হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে সরাইল […]

কুমারখালীতে রাতের আঁধারে বিদ্যালয়ের রড বিক্রির অভিযোগ, প্রধান শিক্ষককে শোকজ

কুষ্টিয়ার কুমারখালীর একটি বিদ্যালয়ের প্রায় ১০ মণ পুরোনো রড ও একটি লোহার দরজা সিসিটিভি ক্যামেরা বন্ধ করে রাতের আঁধারে সরিয়ে বিক্রির অভিযোগে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। অভিযুক্ত প্রধান শিক্ষক উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মো. মিজানুর রহমান। মঙ্গলবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হকের সই করা […]

দিনাজপুরে ক্লাস চলাকালে খুলে পড়ল চলন্ত সিলিং ফ্যান, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

দিনাজপুরের ফুলবাড়ী বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে একটি চলন্ত সিলিং ফ্যান খুলে শ্রেণিকক্ষের মেঝেতে পড়ে গেছে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা। স্থানীয়দের দাবি, পাঠদান চলাকালে হঠাৎ শ্রেণিকক্ষের সিলিং ফ্যানটি খুলে মেঝেতে পড়ে […]

বন্ধ ৪৪ রাষ্ট্রায়ত্ত কারখানায় বিনিয়োগ টানতে নতুন রোডম্যাপ, অনুমোদন মিলবে সর্বোচ্চ ৭৭ কার্যদিবসে

দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকা ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে নতুন রোডম্যাপ চূড়ান্ত করছে সরকার। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, বিনিয়োগ প্রস্তাব জমা থেকে চূড়ান্ত অনুমোদন ও চুক্তি স্বাক্ষর পর্যন্ত পুরো প্রক্রিয়া সর্বোচ্চ ৭৭ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট […]

ইরান যুদ্ধের পর মার্কিন অস্ত্রভাণ্ডার কতটা চাপে? বিশ্লেষণে উঠে এলো নতুন বাস্তবতা

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ইরানের সঙ্গে ৪০ দিনের সংঘাতের পর মার্কিন ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সমরাস্ত্রের মজুত কতটা কমেছে এবং ভবিষ্যতে চীন বা রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী শক্তির সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্র কতটা প্রস্তুত থাকবে, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া ডিফেন্স অ্যান্ড […]

‘গোমূত্র’ মন্তব্য ঘিরে লোকসভায় তুমুল বিতর্ক, মুখোমুখি বিজেপি-কংগ্রেস

ভারতের লোকসভার চলতি বাদল অধিবেশনে শিক্ষা ব্যবস্থার সংস্কার ও পরীক্ষা জালিয়াতি প্রতিরোধে কেন্দ্রীয় সরকারের গঠিত নতুন টাস্কফোর্সকে ঘিরে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়েছে বিজেপি ও কংগ্রেস। বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আইআইটি মাদ্রাজের অধিকর্তা অধ্যাপক ভি কামাকোটিকে নিয়ে করা একটি মন্তব্য। পাবলিক একজামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিন্স) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে আলোচনায় অংশ নিয়ে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী […]