Skip to main content

Ridge Bangla

মাধবদীতে ডাকাতির সময় গৃহকর্তা হত্যা, আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে ডাকাতদের হামলায় গৃহকর্তা শাহজাহান মিয়া নিহত হওয়ার ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) মাধবদী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক।

তিনি জানান, গত ১৮ জুলাই দিবাগত রাতে মাধবদী উপজেলার বলভদ্রদী এলাকায় সংঘটিত হত্যা ও ডাকাতির ঘটনার তদন্তে নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জুবায়ের হোসেন, আশিক আহমদ, মোজাহিদ রহমান অপু, সুজন মিয়া, ফারুক মিয়া, রোমান মিয়া ও হৃদয় মিয়া।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার হওয়া সাতজনের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং ডাকাতির সময় লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

This post was viewed: 8

আরো পড়ুন