হবিগঞ্জে হামলার ঘটনায় এনসিপির মামলা, ১১ জনের নাম উল্লেখ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় দিনভর বাধা ও পুলিশের সঙ্গে দীর্ঘ আলোচনার পর রাতে মামলা দায়ের করেছে দলটি। মামলায় ১১ জনের নাম উল্লেখের পাশাপাশি আরও ১০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) পৌর এলাকায় ১৪৪ ধারা জারির মধ্যেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল বাহুবল উপজেলার কামাইছড়া […]
হবিগঞ্জে মামলা না করে ফিরবো না: পুলিশের বাধায় সড়কেই অবস্থান নাহিদ ইসলামের

হবিগঞ্জে পূর্বঘোষিত কর্মসূচিতে যাওয়ার পথে আবারও পুলিশের বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। মৌলভীবাজারে বাধা অতিক্রম করার পর হবিগঞ্জের মিরপুর এলাকায় তাদের আটকে দেয় পুলিশ। পরে সড়কেই অবস্থান নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে হবিগঞ্জের মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। দীর্ঘ সময় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা […]
বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুনভাবে এগিয়ে নিতে সম্মত খলিলুর রহমান ও দিনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। খলিলুর রহমান বলেন, দায়িত্ব নেওয়ার পর দিনেশ […]
ছদ্মবেশে ‘মিরাজ’ পরিচয়ে সীমান্ত পাড়ি দিতে গিয়ে ধরা শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চেহারা বদলাতে কেটে ফেলেছিলেন চুল ও গোঁফ। পরিচয়ও পাল্টে দাবি করেছিলেন, তিনি পুরান ঢাকার একজন শ্রমিক, নাম মিরাজ। উদ্দেশ্য ছিল আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পার হয়ে যাওয়া। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা সফল হয়নি। ছদ্মবেশে থাকা চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) ভোরে […]
চট্টগ্রামে বিএনপি ও এনসিপির মুখোমুখি অবস্থান, প্রেসক্লাব এলাকায় উত্তেজনা

চট্টগ্রাম নগরের জামালখান প্রেসক্লাব এলাকায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেওয়ায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে প্রেসক্লাবের সামনে দুই দলের নেতাকর্মীরা অবস্থান নেন। এরপর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। […]
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে বাহরাইনে ৬ দেশের যৌথ সামরিক মহড়া শুরু

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাহরাইনে উপসাগরীয় ৬ দেশের অংশগ্রহণে বৃহৎ সামরিক মহড়া শুরু হয়েছে। ৩ দিনব্যাপী এই মহড়ার লক্ষ্য যুদ্ধের প্রস্তুতি জোরদার, সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ প্রতিরক্ষা সমন্বয় শক্তিশালী করা। বুধবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য দেশগুলোর সশস্ত্র […]
বুর্জ খলিফাকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার গড়ছে সৌদি আরব

বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার নির্মাণের কাজ এগিয়ে নিচ্ছে সৌদি আরব। কয়েক বছর বন্ধ থাকার পর পুনরায় শুরু হওয়া এই প্রকল্পের ৪৩০ মিটার পর্যন্ত নির্মাণ শেষ হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন হলে এটি বিশ্বের সর্বোচ্চ ভবনের নতুন রেকর্ড গড়বে। বুধবার (২৯ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রকল্পটির বিনিয়োগকারী প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল […]
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ৫ শতাংশ পর্যন্ত বেড়েছে

মধ্যপ্রাচ্যে নতুন করে একাধিক হামলার ঘটনার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। বুধবার তেলের দাম একদিনেই ৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির বুধবারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮ […]
লোহিত সাগরে জাহাজ চলাচলে মাশুল আরোপের পরিকল্পনায় হুথিরা

সৌদি আরবের বিরুদ্ধে নৌ-নিষেধাজ্ঞা ঘোষণার এক সপ্তাহের মাথায় দক্ষিণ লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর মাশুল আরোপের পরিকল্পনা করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ বিষয়ে অবগত ওই অঞ্চলের একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে বুধবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, ইরান-সমর্থিত হুথিরা গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে নৌ-নিষেধাজ্ঞা জারি করে। এর মাধ্যমে ইরান […]
যৌন নিপীড়ন মামলায় ক্ষতিপূরণের রায় বাতিলের দাবিতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প

মার্কিন লেখিকা ও কলামিস্ট ই. জেন ক্যারলের করা যৌন নিপীড়ন মামলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় বাতিলের আবেদন জানিয়ে আবারও যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আপিল করেছেন তার আইনজীবীরা। গতকাল তারা আনুষ্ঠানিকভাবে এ আবেদন করেন। এর আগে গত জুন মাসেও একই ধরনের আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা। তবে সে সময় সর্বোচ্চ আদালত […]
২০২৫ সালে ৭ দেশে ইহুদিবিদ্বেষী হামলা ৩০ বছরের সর্বোচ্চ, দাবি জি ৭ টাস্কফোর্সের

আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে ২০২৫ সালে ইহুদিদের লক্ষ্য করে সংঘটিত বিদ্বেষমূলক হামলার সংখ্যা গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছে জি ৭ টাস্কফোর্স অ্যাগেইনস্ট অ্যান্টিসেমিটিসিজম। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইসরায়েলের বাইরে বসবাসকারী বিশ্বের প্রায় ৯০ শতাংশ ইহুদি এই ৭টি দেশেই বসবাস করেন। বিবৃতিতে বলা হয়, ২০২৫ […]
সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার অভিযোগে টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ওয়ান্টেড ঘোষণা রাশিয়ার

সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ওয়ান্টেড তালিকাভুক্ত করেছে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস। বুধবার সংস্থাটির প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, “টেলিগ্রামের অসংখ্য চ্যানেল, চ্যাট এবং বটের মাধ্যমে ইউক্রেনের একাধিক গোয়েন্দা সংস্থা, সন্ত্রাস ও চরমপন্থি গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে যোগাযোগ এবং রাশিয়ার অভ্যন্তরে সন্ত্রাসবাদ, […]
ইরানি জাহাজে হামলার পর ইউক্রেনে পাল্টা আঘাতের প্রস্তুতি নিয়েছিল তেহরান

কাস্পিয়ান সাগরে ইরানের একটি পণ্যবাহী জাহাজে হামলার পর ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা হামলার প্রস্তুতি নিয়েছিল তেহরান। তবে পরবর্তী কূটনৈতিক যোগাযোগের ফলে পরিস্থিতি আপাতত শান্ত হয়েছে বলে ইরানি ও পশ্চিমা সূত্রের বরাতে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। বুধবার (২৯ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার কাস্পিয়ান সাগরে ইরানের একটি পণ্যবাহী জাহাজে […]
যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি কেন্দ্রে হামলা-ভাঙচুর ৫১ শতাংশ বেড়েছে, দাবি কেয়ারের

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি কেন্দ্রকে লক্ষ্য করে হামলা ও ভাঙচুরের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মার্কিন মুসলিম অধিকারবিষয়ক সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স। সংস্থাটির দাবি, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এ ধরনের ঘটনার সংখ্যা ৫১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। গতকাল প্রকাশিত কেয়ারের এক প্রতিবেদনে এ তথ্য […]
চীনের কাছ থেকে ৪০০টির বেশি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে নিজেদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চীনের কাছ থেকে ৪০০টির বেশি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ইরান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এসব অস্ত্রের প্রথম চালান আগামী কয়েক সপ্তাহের মধ্যে তেহরানের হাতে পৌঁছাবে। প্রতিবেদন অনুযায়ী, কাঁধ থেকে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করা সম্ভব। রয়টার্সের তথ্য […]
কাশ্মিরের বিক্ষোভকারীদের ‘ভারতের মতোই শত্রু’ বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জনের আন্দোলন ঘিরে চলমান সহিংসতায় গত দুই দিনে ৩০ জনের বেশি নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের দাবি। এ পরিস্থিতিতে বিক্ষোভকারীদের ভারতের মতোই শত্রু হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, গত সোমবার থেকে নির্বাচন বয়কটের আহ্বান জানানো আন্দোলনকারীদের বিরুদ্ধে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে। এতে বহু আন্দোলনকারী নিহত […]
সৌদি-মার্কিন যৌথ হামলায় ইরাকে পপুলার মোবিলাইজেশন ফোর্সের ৮ সদস্য নিহত

সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় ড্রোন হামলার জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এই হামলায় ইরাকের প্যারামিলিটারি গ্রুপ পপুলার মোবিলাইজেশন ফোর্সের বিভিন্ন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে নিনেভেহ প্রদেশে বাহিনীটির ৮ সদস্য নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামলার পর নিনেভেহ প্রদেশের বিভিন্ন এলাকা থেকে […]
হরমুজ প্রণালি যৌথভাবে ভাগের ওমানের প্রস্তাব নাকচ করেছে ইরান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌবাণিজ্য পথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ভাগাভাগির বিষয়ে ওমানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে বুধবার (২৯ জুলাই) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদন অনুযায়ী, ইরানের এই সিদ্ধান্তে মধ্যস্থতাকারী দেশগুলো অসন্তোষ প্রকাশ করেছে। ওমানের প্রস্তাবে হরমুজ প্রণালিকে সমান দুই ভাগে ভাগ করার কথা বলা হয়েছিল। এর একটি অংশ […]
বাব এল-মান্দেব অবরোধ নিয়ে হুথিদের সঙ্গে সরাসরি আলোচনায় চীন

লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী বাব এল-মান্দেব প্রণালিতে হুথি গোষ্ঠীর আরোপিত অবরোধ থেকে চীনা জাহাজকে অব্যাহতি দেওয়ার লক্ষ্যে সরাসরি সংলাপ শুরু করেছে বেইজিং। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি ভেঙে নতুন করে সংঘাত শুরু […]
ইয়েমেনে সৌদির নজরদারি ড্রোন ভূপাতিতের দাবি হুথিদের

ইয়েমেনের সাডা প্রদেশের আকাশে সৌদি আরবের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। বুধবার (২৯ জুলাই) সকালে ‘যথাযথ অস্ত্র’ ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, সাডা প্রদেশের আকাশে ‘কারাইয়েল’ মডেলের একটি ড্রোন শত্রুতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল। এরপর সেটিকে লক্ষ্য […]