Skip to main content

Ridge Bangla

মালদ্বীপ সরকারকে উপহার হিসেবে পাঠানো হলো বাংলাদেশের প্রিমিয়াম মানের মৌসুমি আম

বাংলাদেশ সরকার মালদ্বীপ প্রজাতন্ত্রের সরকারকে শুভেচ্ছা উপহার হিসেবে প্রিমিয়াম মানের মৌসুমি বাংলাদেশি আম প্রদান করেছে। ঢাকায় নয়, মালেতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে এই উপহার হস্তান্তর করেন।

বুধবার (২৯ জুলাই) মালেতে বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

হাইকমিশনের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং ভ্রাতৃপ্রতিম সম্পর্কের প্রতীক হিসেবে এই শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সরকারি সফরকে স্মরণীয় করে তুলতেই দেশটির সরকারের কাছে প্রিমিয়াম মানের মৌসুমি বাংলাদেশি আম উপহার দেওয়া হয়েছে।

হাইকমিশনের মতে, এই উদ্যোগ দুই বন্ধুপ্রতিম দেশের পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য এবং দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্কের আরও একটি ইতিবাচক প্রতিফলন।

This post was viewed: 2

আরো পড়ুন