Skip to main content

Ridge Bangla

সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে তিন হাজার ফুট অবৈধ কারেন্ট জাল ধ্বংস

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় তিন হাজার ফুট অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় প্রায় পাঁচ কেজি পিরানহা মাছও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী উপজেলার বামনডাঙ্গা, হরিপুর ও কঞ্চিবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, অভিযানে প্রায় তিন হাজার ফুট অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া কঞ্চিবাড়ি ইউনিয়ন থেকে প্রায় পাঁচ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।

পরে জব্দ করা কারেন্ট জাল উপজেলা পরিষদ মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায়, মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং সুন্দরগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায় বলেন, ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় উন্মুক্ত জলাশয়ের দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

This post was viewed: 5

আরো পড়ুন