Skip to main content

Ridge Bangla

চট্টগ্রামে জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ঘোষখীল এলাকায় জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই নেজাম উদ্দিন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ছোট ভাই মো. সুমনের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, জায়গা-জমি নিয়ে বিরোধের একপর্যায়ে মো. সুমন বড় ভাই নেজাম উদ্দিনের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল দত্ত জানান, নেজাম উদ্দিনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তাঁর মাথার পেছনে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ঘটনাস্থল ও হাসপাতাল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

This post was viewed: 5

আরো পড়ুন