Skip to main content

Ridge Bangla

বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের শিশুর

বগুড়ার সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে তাওহীদ নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ২০ নম্বর ওয়ার্ডের সাবগ্রাম রেলগেটসংলগ্ন মাস্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে সাবগ্রাম রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় তাওহীদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 2

আরো পড়ুন