Skip to main content

Ridge Bangla

পিরলোই হচ্ছেন ইতালির নতুন কোচ, দাবি রোমানোর

২০২৬ বিশ্বকাপে টানা তৃতীয়বারের মতো জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর গত এপ্রিলে প্রধান কোচের দায়িত্ব ছাড়েন জেন্নারো গাত্তুসো। এরপর থেকেই তার উত্তরসূরি খুঁজতে মাঠে নামে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

নতুন কোচ নিয়োগের প্রক্রিয়ায় শুরুতে বিশ্ব ফুটবলের শীর্ষস্থানীয় কোচদের সঙ্গে যোগাযোগ করে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। সংস্থাটির টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি জানিয়েছেন, প্রথমে ব্রাজিল জাতীয় দলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে আলোচনা করা হয়। পরে ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলার সঙ্গেও কথা বলা হয়।

মালদিনি বলেন, ‘আমরা এটা অস্বীকার করছি না যে, পেপ গার্দিওলার সঙ্গে কথা বলার আগে কার্লো আনচেলত্তির সঙ্গেও আলোচনা করেছি। বিশ্বের সেরা কোচদের দিয়েই আমরা শুরু করতে চেয়েছিলাম।’

তবে আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। অন্যদিকে গার্দিওলাও ইতালির প্রস্তাবে সাড়া দেননি।

ইতালীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গার্দিওলা বছরে প্রায় ২ কোটি ইউরো বেতন দাবি করেছিলেন, যা ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রস্তাবিত অর্থের প্রায় দ্বিগুণ। এ ছাড়া পারিবারিক কারণে বার্সেলোনায় পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর ইচ্ছাও আলোচনাকে জটিল করে তোলে।

This post was viewed: 5

আরো পড়ুন