Skip to main content

Ridge Bangla

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসচালক ও স্কুলছাত্র নিহত

কিশোরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাসচালক ও চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে নিকলী হাওরের উদ্দেশে যাওয়া একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুটি যানবাহনই সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চালকের মরদেহ পাকুন্দিয়া থানায় নেওয়া হয়েছে।

এদিকে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে শহরের গাইটাল এলাকায় একটি ট্রাকের চাপায় তুহিন নামে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়। তুহিন কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত কনস্টেবল শামসুর মিয়ার ছেলে।

This post was viewed: 1

আরো পড়ুন