রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানা পুলিশ। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, সোমবার রাত ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকার সামাদ রোডের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মো. কামরুল ইসলাম (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পরে তাঁর হেফাজত থেকে ভারত থেকে অবৈধভাবে আনা ৯৯ বোতল মদ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সবুজবাগ থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
This post was viewed: 4