সিকিমে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে মৃত বেড়ে ২০, উদ্ধারকাজে জটিলতা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সিকিম রাজ্যে নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। বুধবার এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপির পাঠানো খবরে বলা হয়, সোমবার হিমালয়ঘেরা সিকিমের নামচি জেলায় তিস্তা নদীর ওপর রাষ্ট্রীয় মালিকানাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ নির্মাণের সময় এ দুর্ঘটনা ঘটে। সিকিম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা […]
ই-রিটার্ন সেবা চালু, সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ কর প্রণোদনা

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন বা ই-রিটার্ন দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলকারীরা নীট প্রদেয় করের ওপর ৫ শতাংশ প্রণোদনা পাবেন, যার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করসেবা আরও […]
জুলাইয়ের প্রথম ২১ দিনে রেমিট্যান্স ২.১০ বিলিয়ন ডলার, বেড়েছে ২৩.৫ শতাংশ

চলতি বছরের জুলাই মাসের প্রথম ২১ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২ দশমিক ০৯৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৫ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২ দশমিক ০৯৫ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে […]
পোশাক খাতের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি, প্রধানমন্ত্রীর কাছে নীতিগত সহায়তা চাইল বিজিএমইএ

দেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা, রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সরকারের নীতিগত সহায়তা চেয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি। এ সময় শিল্পের বিভিন্ন সমস্যা পর্যালোচনা ও সমাধানে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিজিএমইএর সভাপতি মাহমুদ […]
নিট আন্দোলনে পুলিশি ভূমিকা নিয়ে আবেদন খারিজ, ভিডিও দেখতেও রাজি নন ভারতের প্রধান বিচারপতি

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁস বিতর্ককে কেন্দ্র করে দিল্লিতে চলমান বিক্ষোভে পুলিশের কথিত অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে করা এক আবেদন গ্রহণ করেনি দেশটির সুপ্রিম কোর্ট। বুধবার শুনানিতে আদালত জানিয়ে দেয়, পুলিশের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে তারা কোনো পদক্ষেপ নেবে না। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এক আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দিল্লির যন্তর […]
নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত, জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, বুধবার বিকেল ৪টায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় […]
সক্রিয় মৌসুমি বায়ু, টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস; তিন বিভাগে অতি ভারী বর্ষণের আশঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে সপ্তাহের […]
তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর

আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিঞ্চির সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ক্রমবর্ধমান ভ্রাতৃত্বপূর্ণ অংশীদারিত্ব নিয়ে মতবিনিময় করেন দুই নেতা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং […]
জিয়াউল আহসানের ভবনে ‘সাদা স্বর্ণ’সহ বিপুল সম্পদের আলামত, দুদকের ইনভেন্টরি কার্যক্রম চলমান

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসিক প্রকল্পের ‘জয়িতা’ ভবনের অষ্টম ও নবম তলার ডুপ্লেক্স ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ‘সাদা স্বর্ণ’ হিসেবে পরিচিত অলঙ্কারসহ বিপুল অস্থাবর সম্পদের আলামত পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া স্বর্ণ ও হোয়াইট গোল্ডের অলঙ্কারগুলোর প্রাথমিক যাচাইয়ে সেগুলো আসল […]
এনআইডি সংশোধন সহজ হচ্ছে, প্রবাসীদের ভোটার নিবন্ধনেও কমছে জটিলতা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সহজীকরণ এবং প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত করার লক্ষ্যে একাধিক সংস্কার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাবলিক পরীক্ষার সনদের ভিত্তিতে মাঠ পর্যায় থেকেই জন্মতারিখ সংশোধন করা যাবে। পাশাপাশি প্রবাসীদের ভোটার নিবন্ধনে বিদ্যমান দুই ধাপের তদন্ত প্রক্রিয়া কমিয়ে এক ধাপে আনা হচ্ছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন […]
চট্টগ্রামে বন্যায় বাঁধ-স্লুইসগেটসহ জলকাঠামোর ক্ষতি দেড় শতাধিক কোটি টাকা

সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, নদীতীর সংরক্ষণ প্রকল্প, খাল, স্লুইসগেট ও অন্যান্য জলকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব অবকাঠামো পুনর্নির্মাণে প্রাথমিকভাবে ১৫০ কোটির বেশি টাকা ব্যয় হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাউবো সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন জেলায় শতাধিক স্থানে বাঁধ ভাঙন, নদীতীর ধস এবং বিভিন্ন জলকাঠামো […]
গ্রেপ্তারের পর সরকারের কাছে পাঁচ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে দমন-পীড়নের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে গ্রেপ্তার হওয়ার পর পাঁচ দফা দাবি জানিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, রাহুল গান্ধী শিক্ষার্থীদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেন। […]
ইউক্রেনের সেনাপ্রধান সিরস্কিকে বরখাস্ত, দায়িত্বে মিখাইলো দ্রাপাতি

ইউক্রেনের সর্বাধিনায়ক ওলেক্সান্দর সিরস্কিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মিখাইলো দ্রাপাতিকে নতুন সামরিক প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণের প্রতিবাদে রাজধানী কিয়েভে টানা ছয় দিনের বিক্ষোভের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ফেদোরভের সঙ্গে সিরস্কির মতবিরোধ হয়েছিল। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো […]
ইরানে সামরিক স্থাপনায় নতুন করে মার্কিন বিমান হামলা, এয়ারক্রাফট হ্যাঙ্গার ও ড্রোন ডিপোতে ক্ষয়ক্ষতির দাবি

ইরানের স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে দেশটির প্রতিরক্ষা বাহিনীর একাধিক সামরিক অপারেশন কেন্দ্র, একটি এয়ারক্রাফট হ্যাঙ্গার এবং একটি ড্রোন ডিপোতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। বুধবার ভোরে সেন্টকম এ হামলার তথ্য নিশ্চিত করেছে। সেন্টকমের তথ্য অনুযায়ী, টানা ১১ দিন ধরে প্রতিদিনই ইরানের বিভিন্ন স্থানে বিমান অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবারের অভিযানে লক্ষ্যবস্তু […]
ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স এজেন্সি (ইউকেএমটিও)। মঙ্গলবার সংস্থাটি এক বিবৃতিতে এ তথ্য জানায়। ইউকেএমটিও জানায়, ওমানের লিমা থেকে ১৩ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে একটি ঘটনার খবর পেয়েছে তারা। দক্ষিণমুখী রুট দিয়ে অতিক্রম করার সময় একটি তেলবাহী ট্যাংকার ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। […]
চার বছর ধরে অচল বরগুনা হাসপাতালের অক্সিজেন প্লান্ট, মাসে বাড়তি খরচ পাঁচ লাখ টাকা

বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বাতাস থেকে অক্সিজেন উৎপাদনকারী একটি জেনারেটর প্লান্ট গত চার বছর ধরে বিকল হয়ে পড়ে আছে। ফলে ভারত থেকে আমদানি করা তরল অক্সিজেন ব্যবহার করে অন্য একটি প্লান্টের মাধ্যমে রোগীদের অক্সিজেন সরবরাহ করতে হচ্ছে। এতে প্রতি মাসে অতিরিক্ত পাঁচ লাখ টাকার বেশি ব্যয় হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. […]
দুই হাত ছাড়াই পা দিয়ে লিখে কামিল পাস, শিক্ষক হওয়ার স্বপ্ন নিলার

জন্ম থেকেই দুই হাত নেই। তবে সেই শারীরিক সীমাবদ্ধতাকে হার মানিয়ে দুই পা দিয়ে লিখেই শিক্ষাজীবনের প্রতিটি ধাপ অতিক্রম করেছেন সিরাজগঞ্জের নিলা খাতুন। সম্প্রতি তিনি কামিল (মাস্টার্স সমমান) ডিগ্রি অর্জন করেছেন। এখন তাঁর স্বপ্ন শিক্ষক হয়ে সমাজে অবদান রাখা। দিনমজুর উসমান গনি ও শাহিনুর বেগম দম্পতির চার সন্তানের মধ্যে তৃতীয় নিলা জন্ম থেকেই দুই হাতবিহীন। […]
এনসিপি নেতা নুরুজ্জামান কাফি, তাঁর বাবা ও ভাইয়ের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মামলা

পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা, মাটি কেটে রাস্তা নির্মাণ এবং চাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, তাঁর বাবা এবিএম হাবিবুর রহমান এবং বড় ভাই মামুনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম রোববার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। […]
কুষ্টিয়ায় মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে দশ বছরের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। ঘটনা ধামাচাপা দিতে সালিশের আয়োজন করা হলেও স্থানীয়দের হস্তক্ষেপে তা ভেস্তে যায় এবং পুলিশ অভিযুক্তকে আটক করে। ঘটনাটি ঘটে গত ১২ জুলাই সকালে উপজেলার সদকী ইউনিয়নের তালোয়া হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোডিংয়ে। অভিযুক্ত মোস্তাফিজুর রহমান বয়স ২৫ বছর। তিনি ওই […]
কারাগার থেকে ফিরে স্ত্রীর অন্তঃসত্ত্বার খবর, বগুড়ায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ২

বগুড়ার সদর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এ ঘটনায় ওই নারী প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন। অভিযোগের পর দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। তবে অপর এক অভিযুক্ত পলাতক রয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফাঁপোড় ইউনিয়নের ফাঁপোড় পূর্বপাড়া গ্রামে ঘটনাটি প্রকাশ্যে আসে। আটক ব্যক্তিরা হলেন […]