জাতীয় পরিবেশ পদক-২০২৫ পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

পরিবেশ সংরক্ষণ, পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে এ পদক তুলে দেন। ব্যক্তিগত পর্যায়ে পরিবেশ সংরক্ষণ […]
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত: শামা ওবায়েদ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তার ভাষ্য, প্রতিষ্ঠিত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এ প্রক্রিয়া ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমাদের কূটনৈতিক প্রচেষ্টায় আমি কোনো ঘাটতি দেখি না। প্রক্রিয়াটি চলমান […]
প্রশাসনে ১৭২ উপসচিবের যুগ্মসচিব পদে পদোন্নতি

সরকার প্রশাসনে কর্মরত ১৭২ জন উপসচিবকে একযোগে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যুগ্মসচিব পদে উন্নীত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি […]
চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরকে এমপি ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরকে সংসদ সদস্য হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৯ জুলাই) এ সংক্রান্ত গেজেট জারি করা হয়। এর আগে একই দিন হাইকোর্ট রায় দিয়ে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে কোনো আইনি বাধা নেই। বিচারপতি ফাহমিদা কাদের ও […]
তুরস্কের সহযোগিতায় বগুড়ায় গড়ে উঠছে ড্রোন উৎপাদন কারখানা

তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে এ পরিকল্পনার কথা জানিয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে অনুষ্ঠিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। মীর শাহে আলম বলেন, সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী […]
এএসপিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ লঙ্ঘনের অভিযোগে একজন সহকারী পুলিশ সুপারসহ ৪ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (এএসপি) মো. মাহমুদুল হাসান, র্যাব-১৪-এর অতিরিক্ত পুলিশ সুপার […]
৪ দিনে পাহাড়ধসে ৩০ জনের মৃত্যু, সংসদে জানালেন ত্রাণমন্ত্রী

গত ৪ দিনে দেশের বিভিন্ন এলাকায় পাহাড়ধসে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে তিনি জানান, মুষলধারে বৃষ্টি ও সৃষ্ট নিম্নচাপের কারণে বন্যা ও পাহাড়ধসে চট্টগ্রামে ৫ জন, কক্সবাজারে ১৯ জন, রাঙ্গামাটিতে ১ জন এবং বান্দরবানে ৫ জন প্রাণ হারিয়েছেন। মন্ত্রী […]
ফটিকছড়ি উত্তর, দক্ষিণ গফরগাঁও ও বাঙ্গরা নামে ৩ নতুন উপজেলা গঠন

চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লা জেলায় তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভার সিদ্ধান্তের আলোকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলাকে ভাগ করে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠন করা […]
বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজায়ন অপরিহার্য: প্রধানমন্ত্রী

বর্তমান ও আগামী প্রজন্মের সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে সবুজায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে […]
ঘুষ নেওয়ার মামলায় বেবিচকের সাবেক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক হওয়া বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তৎকালীন জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর অ্যান্ড কনসালটেন্ট এইচ এম রাশেদ সরকারকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। মামলার নথি […]
অপতথ্য প্রতিরোধে মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদেশ

ডিজিটাল যুগে ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এ বিষয়ে দুই দেশের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন […]
আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: আইনমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এটি সরকারের রাজনৈতিক অঙ্গীকার। বৃহস্পতিবার (৯ জুলাই) তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিভিন্ন বিষয় নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল সর্বোচ্চ আদালত খারিজ করে দেওয়ার পর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। […]
প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা, উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন উভয় পক্ষ। একই সঙ্গে দুই দেশের […]
মাশহাদে দাফন সম্পন্ন আয়াতুল্লাহ আলি খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে বৃহস্পতিবার (৯ জুলাই) তার জন্মভূমি মাশহাদে দাফন করা হয়েছে। শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র স্থান ইমাম রেজা মাজারে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, দুপুরের পর থেকেই মাশহাদের প্রধান সড়ক ও অলিগলিতে মানুষের ঢল নামে। পরে একটি সুসজ্জিত ট্রাকে করে বিপুল জনসমাগমের মধ্য […]
চীন-রাশিয়াগামী কৌশলগত রেলসেতুতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার দাবি

ইরানের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রেলসেতুতে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ। চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের যোগাযোগের জন্য ব্যবহৃত এই কৌশলগত রেলসেতু হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ তথ্য জানিয়েছে আনাদোলু। ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে গোলেস্তান প্রদেশের ‘আঘ তেক্কেহ […]
উড্ডয়নরত বিমান থেকে ঝাঁপ দিয়ে প্রাণ দিলেন আর্জেন্টাইন প্রশিক্ষক, শিক্ষানবিসের দক্ষতায় নিরাপদে অবতরণ

আর্জেন্টিনার মধ্যাঞ্চলের টলেডো শহরে প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে উড্ডয়নরত একটি ছোট বিমান থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন ৪২ বছর বয়সী ফ্লাইট ইনস্ট্রাক্টর লিয়ান্দ্রো আন্দ্রেস বের্তাজ্জো। তবে বিমানে থাকা তার ২২ বছর বয়সী শিক্ষানবিস পাইলট অসাধারণ ধৈর্যের পরিচয় দিয়ে একাই বিমানটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হয়েছেন। এ তথ্য জানিয়েছে সিএনএন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার প্রসিকিউটরের […]
মার্কিন হামলার জবাবে জর্ডানের আজরাক ঘাঁটিতে ১০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি ইরানের

গত দুই দিনে ইরানের দেড় শতাধিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা অভিযান চালানোর দাবি করেছে তেহরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, জর্ডানের আজরাক সামরিক ঘাঁটিতে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল ওই ঘাঁটিতে থাকা […]
চীনের জুতার কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৮

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কারখানার ভবন থেকে বিশাল আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। এ সময় ভবনের ছাদে কয়েকজন মানুষ আটকা পড়ে থাকতে দেখা যায়। অগ্নিকাণ্ডের […]
জার্মানিতে তীব্র দাবদাহে ৭ দিনে প্রাণ গেল ৪ হাজার ৩০০ জনের

জার্মানিতে গত জুন মাসের শেষ সপ্তাহে তীব্র তাপপ্রবাহে মাত্র ৭ দিনের ব্যবধানে ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর পুরো জুন মাসে দাবদাহজনিত কারণে প্রাণ হারিয়েছেন ৫ হাজারেরও বেশি মানুষ। বার্লিনভিত্তিক রবার্ট কচ ইনস্টিটিউট এ তথ্য প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত তাপজনিত মৃত্যুর সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরে দাবদাহে মৃত্যুর সংখ্যা ইতোমধ্যেই […]
আকাশে আগুন ধরে যাওয়ায় গ্রিসে এফ-১৬ যুদ্ধবিমানের জরুরি অবতরণ

আকাশে উড্ডয়নরত অবস্থায় আগুন ধরে যাওয়ার পর গ্রিসের বিমান বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান জাকিনথোস দ্বীপের বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, উড্ডয়নের সময় যুদ্ধবিমানটিতে আগুন দেখা দিলে পাইলট দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জাকিনথোস বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। প্রতিবেদন অনুযায়ী, অবতরণের […]