Ridge Bangla

ফটিকছড়ি উত্তর, দক্ষিণ গফরগাঁও ও বাঙ্গরা নামে ৩ নতুন উপজেলা গঠন

চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লা জেলায় তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভার সিদ্ধান্তের আলোকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলাকে ভাগ করে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠন করা হয়েছে। নতুন এ উপজেলার আওতায় থাকছে বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল ইউনিয়ন। একই সঙ্গে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের জন্য প্রয়োজনীয় অফিস সেট-আপও অনুমোদন দেওয়া হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে। এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অফিস সেট-আপেরও অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধৈইর (পূর্ব), পূর্বধৈইর (পশ্চিম), বাঙ্গরা (পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), চাপিতলা, রামচন্দ্রপুর (উত্তর) এবং টনকী ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা’ উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন এ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের জন্য প্রয়োজনীয় অফিস সেট-আপ অনুমোদন করা হয়েছে।

This post was viewed: 1

আরো পড়ুন