Ridge Bangla

যৌন নিপীড়ন ও মানহানি মামলায় ক্যারলকে ৫০ লাখ ডলার দিতে ট্রাম্পকে আদালতের নির্দেশ

যৌন নিপীড়ন ও মানহানির মামলায় লেখিকা ও কলামিস্ট ই. জিন ক্যারলকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। জুরি বোর্ড ট্রাম্পকে দায়ী ঘোষণার পর বুধবার (৮ জুলাই) নিউইয়র্কের ফেডারেল বিচারক লুই কাপলান এ আদেশ দেন। এর আগে গত সপ্তাহে ট্রাম্পের করা আপিল শুনতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। […]

আমিরাতে লটারিতে বাংলাদেশি প্রবাসীর ৩ কোটির বেশি টাকা জয়

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি ‘বিগ টিকিট’-এর ২৮৮তম সিরিজে সান্ত্বনা পুরস্কার জিতে ভাগ্য বদলেছে বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ আতিক হাসানের। তিনি পেয়েছেন ১ মিলিয়ন আমিরাতি দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ২০ লাখ টাকার বেশি। এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। এবারের ড্র-তে আতিক হাসানের পাশাপাশি আরও ৪ জন ভারতীয় প্রবাসীও প্রত্যেকে ১ মিলিয়ন দিরহাম করে […]

অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম আমদানিতে চুক্তি করল ভারত

অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম আমদানির জন্য একটি দ্বিপাক্ষিক চুক্তি করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অস্ট্রেলিয়া সফরের সময় এই চুক্তি স্বাক্ষরিত হয়। দীর্ঘদিন ধরে আইনি জটিলতা ও রাজনৈতিক কারণে আটকে থাকা এই সমঝোতা কার্যকর হওয়ায় ভারতের পারমাণবিক জ্বালানি কর্মসূচিতে নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে। এ তথ্য জানিয়েছে এনডিটিভি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠকের পর […]

বন্যায় খামার থেকে পালাল প্রায় ৯০০ সাপ, আতঙ্কে চীনের একটি গ্রাম

চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংঝৌ শহরের একটি সাপের খামার বন্যার পানিতে তলিয়ে যাওয়ার পর সেখান থেকে প্রায় ৮০০ থেকে ৯০০টি সাপ পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া সাপের মধ্যে বিষধর গোখরাও রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সাপের কামড়ে অন্তত একজন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৮ জুলাই) সিজিটিএনের প্রতিবেদনে বলা […]

পাকিস্তানে পৃথক হামলায় নিহত ৩৯ সেনা ও পুলিশ সদস্য, মৃত বেড়ে ৪২

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে পৃথক সন্ত্রাসী হামলায় ১৮ জন পুলিশ কর্মকর্তা ও ১১ জন সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, গত সোমবার (৬ জুলাই) থেকে শুরু হওয়া সহিংসতায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে পৌঁছেছে। গত বুধবার (৮ জুলাই) টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, নিহতদের মধ্যে ৪ […]

ইরানের ৯০ সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করল যুক্তরাষ্ট্র, নিহত ৩ জনের তথ্য তেহরানের

ইরানে নতুন করে বড় পরিসরের সামরিক অভিযান চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, সর্বশেষ অভিযানে ইরানের প্রায় ৯০টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আহভাজ শহরের উপকণ্ঠে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৩ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে আল জাজিরা। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড […]

ফিলাডেলফিয়ায় খাবার পৌঁছে দিতে গিয়ে গুলিতে নিহত বাংলাদেশি প্রবাসী

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তিনি নর্থইস্ট ফিলাডেলফিয়ার বাসিন্দা ছিলেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। তার মৃত্যুতে পেনসিলভানিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। ফিলাডেলফিয়া পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে কিংসেসিং এলাকায় খাবার ডেলিভারি দিতে যাওয়ার সময় মাহফুজুল হকের […]

ইরানের প্রতিটি হামলার জবাবে ২০ গুণ শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যতবার হামলা চালাবে, যুক্তরাষ্ট্র তার প্রতিক্রিয়ায় ২০ গুণ বেশি শক্তি প্রয়োগ করবে। একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা এখন তার কাছে ‘সময়ের অপচয়’ বলে মনে হচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (৮ […]

আর্জেন্টিনা–মিশর ম্যাচের আগে গাজায় ড্রোন হামলায় নিহত বিশ্বকাপ প্রদর্শনীর আয়োজক

আর্জেন্টিনা ও মিশরের বিশ্বকাপ ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে গাজা সিটির সাবরা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন গাজার মিশরীয় রিলিফ কমিটির জনসংযোগ পরিচালক মোহাম্মদ ফাওয়াজ আল-ওয়াহিদি। বেসামরিক একটি গাড়িকে লক্ষ্য করে চালানো এ হামলায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার ও আরাবি পোস্ট। সূত্র: নোভারামিডিয়া। […]