Skip to main content

Ridge Bangla

মার্কিন হামলার জবাবে জর্ডানের আজরাক ঘাঁটিতে ১০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি ইরানের

গত দুই দিনে ইরানের দেড় শতাধিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা অভিযান চালানোর দাবি করেছে তেহরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, জর্ডানের আজরাক সামরিক ঘাঁটিতে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল ওই ঘাঁটিতে থাকা ‘মার্কিন কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার’।

আইআরজিসি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আরও হামলা চালানো হবে।

অন্যদিকে জর্ডান জানিয়েছে, ইরান থেকে ছোড়া ৮টি ক্ষেপণাস্ত্র তারা আকাশেই প্রতিহত করেছে। দেশটির দাবি, এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।

নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা এবং এর জবাবে ইরানের পাল্টা অভিযানের ফলে যুদ্ধবিরতি ও সম্ভাব্য স্থায়ী সমঝোতা আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

This post was viewed: 19

আরো পড়ুন