Ridge Bangla

আকাশে আগুন ধরে যাওয়ায় গ্রিসে এফ-১৬ যুদ্ধবিমানের জরুরি অবতরণ

আকাশে উড্ডয়নরত অবস্থায় আগুন ধরে যাওয়ার পর গ্রিসের বিমান বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান জাকিনথোস দ্বীপের বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, উড্ডয়নের সময় যুদ্ধবিমানটিতে আগুন দেখা দিলে পাইলট দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জাকিনথোস বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।

প্রতিবেদন অনুযায়ী, অবতরণের পরপরই পাইলটকে নিরাপদে বিমান থেকে বের করে আনা হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

দেশটির নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান মারিয়া মুজাকি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানান, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণেই এ ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাকিনথোস বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন