আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ১

আরব সাগরে টহলরত অবস্থায় মার্কিন নৌবাহিনীর একটি এমএইচ-৬০ এস সি হক চপার হেলিকপ্টার সাগরে আছড়ে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা ৪ জনের মধ্যে ৩ জনকে উদ্ধার করা হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত স্থানীয় সময় ৩টা ৩০ মিনিটের দিকে। মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, নিয়মিত সামুদ্রিক টহলের […]
অনলাইন পোস্টের জেরে হজ ও ওমরাহ যাত্রীদের গ্রেপ্তার করছে সৌদি: দাবি মানবাধিকার সংস্থার

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টকে কেন্দ্র করে হজ ও ওমরাহ পালনে সৌদি আরবে যাওয়া বিদেশি নাগরিকদের গ্রেপ্তার, দীর্ঘ সময় আটকে রাখা এবং কারাদণ্ড দেওয়ার ঘটনা ঘটছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। চলতি সপ্তাহে প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে সৌদি আরবে এ ধরনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ৯ জনের ঘটনা পর্যালোচনা করা হয়েছে। তাদের অধিকাংশই মধ্যপ্রাচ্য ও […]
আইভরি কোস্টে আকস্মিক বন্যায় প্রাণ গেল অন্তত ৫৯ জনের

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে কয়েক দিনের টানা ভারী বর্ষণের পর সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সরকারি মুখপাত্র আমাদু কুলিবালি রাজধানী আবিদজানে মন্ত্রিপরিষদের এক আনুষ্ঠানিক বৈঠক শেষে সাংবাদিকদের জানান, বন্যার কারণে এ পর্যন্ত ৫৯ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। মৌসুমী […]
গরু জবাই নিষেধাজ্ঞার রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল বিজয় থালাপতির সরকার

ভারতের তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধ করে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে আপিল করেছে বিজয় থালাপতি নেতৃত্বাধীন রাজ্য সরকার। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম স্ক্রল। সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে তামিলনাড়ু সরকার বলেছে, গত মে মাসে মাদ্রাজ হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছেন, তা জনস্বার্থ-সংক্রান্ত মামলায় আদালতের এখতিয়ারের বাইরে। পাশাপাশি এই নির্দেশনা রাজ্যে প্রচলিত পশু […]
দুবাইয়ের লটারিতে ১২ কোটি টাকা জিতলেন দুই ভারতীয় প্রবাসী

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ডিউটি ফ্রি লটারিতে ১০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা করে জিতে রাতারাতি কোটিপতি হয়েছেন দুই ভারতীয় প্রবাসী। বিজয়ীদের একজনের বিয়ে হয়েছে মাত্র এক মাস আগে। বিয়ের পরপরই এমন পুরস্কার পেয়ে তিনি নিজের সৌভাগ্যে বিস্ময় প্রকাশ করেছেন। আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ৪৮ বছর বয়সী ভারতীয় নাগরিক কবির […]
কুম্ভ মেলার ভিড়ে রামমন্দিরে সবচেয়ে বড় চুরি, গ্রেপ্তার ৮ কর্মী

ভারতের অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের ঘটনায় তদন্তে নতুন তথ্য উঠে এসেছে। তদন্তকারীদের দাবি, ২০২৫ সালের শুরুতে কুম্ভ মেলার সময় মন্দিরে সংঘটিত সবচেয়ে বড় চুরির ঘটনায় জড়িত ছিলেন ৮ জন, যারা সবাই মন্দিরেই কর্মরত ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, কুম্ভ মেলা শুরুর আগেই অভিযুক্তদের কয়েকজন অনুদানের অর্থ চুরি শুরু করেছিলেন। পরে কুম্ভ মেলার […]
সুদানে আবারও কলেরার প্রকোপ, নতুন প্রাদুর্ভাবে প্রাণ গেল ১২০ জনের

যুদ্ধবিধ্বস্ত সুদানে নতুন করে ছড়িয়ে পড়া কলেরার প্রাদুর্ভাবে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে গত মে মাস থেকে দেশটির সংঘাতকবলিত বিভিন্ন এলাকায় আরও ১ হাজার ১০২ জন এই রোগে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বুধবার এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে ৩ বছরেরও বেশি […]
জন্মহার বাড়াতে ফ্রান্সে মা-বাবার জন্য বেতনসহ নতুন ছুটির ঘোষণা

ফ্রান্সে কমতে থাকা জন্মহার মোকাবিলায় মা ও বাবা উভয়ের জন্যই নতুন বেতনসহ অতিরিক্ত ছুটির ব্যবস্থা চালু করেছে সরকার। বুধবার প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বাধীন সরকার এ ঘোষণা দেয়। এর আগে ২০২৪ সালে জন্মহার বৃদ্ধি এবং বন্ধ্যাত্বের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি জাতীয় পরিকল্পনা উপস্থাপন করেছিলেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সে সময় তিনি বলেছিলেন, এই উদ্যোগ ফ্রান্সের জনমিতিক পুনর্গঠনে সহায়ক […]
নেতানিয়াহুর পারমাণবিক অস্ত্রের দাবি ‘মিথ্যা’, বললেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান

ইরানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে- প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এমন দাবি ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। তার অভিযোগ, সাধারণ ইসরায়েলিদের মধ্যে ভয় সৃষ্টি করতেই এমন বক্তব্য দিয়ে আসছেন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিয়ত আহরোনোতের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দেন গাদি আইজেনকট। সেখানে তিনি বলেন, “নেতানিয়াহু […]
ভেনেজুয়েলা থেকে পাঠানো ভারতীয়র মরদেহে ছিল না মস্তিষ্ক, হৃদ্যন্ত্র ও ফুসফুস

ভেনেজুয়েলায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক ভারতীয় নাবিকের মরদেহ দেশে ফেরার পর চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পরিবারের দাবি, মরদেহে মস্তিষ্ক, হৃদ্যন্ত্র, দুটি ফুসফুসসহ শরীরের একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল না। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে ভারতের কেন্দ্রীয় নাবিক ফেডারেশন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, গত মে মাসে ৩৩ বছর বয়সী রাকেশ চৌহান ভেনেজুয়েলায় অবস্থানকালে […]
এক দশকের মধ্যে সবচেয়ে শুষ্ক জুনে চাপে ভারতের কৃষি, বাড়ছে কৃষকদের উদ্বেগ

ভারতে গত জুন মাস ছিল গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শুষ্ক। স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম বৃষ্টিপাত হওয়ায় চলতি মৌসুমের কৃষিকাজ, বিশেষ করে বীজ বপন ও ধান চাষ নিয়ে উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে। বুধবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত ১২ বছরের মধ্যে এ বছর জুন মাসে সবচেয়ে কম […]
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তোলা এপস্টেইন ভুক্তভোগী আত্মগোপনে

জেফ্রি এপস্টেইন–সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত নথিতে থাকা এক নারী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছিলেন। ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কায় ওই নারী এখন সবার আড়ালে রয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি নথিতে ওই নারী ‘জেন ডো ফোর’ নামে পরিচিত। তাঁর পরিবারের এক সদস্য জানিয়েছেন, তিনি […]
রাতের আঁধারে হাজারো মানুষকে বাংলাদেশে পাঠানোর কথা উঠে এলো ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে

বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে হাজারো মানুষকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। অভিযোগ করা হয়েছে, এভাবে পাঠানো ব্যক্তিদের বেশিরভাগই মুসলিম এবং এ প্রক্রিয়ায় কোনো আনুষ্ঠানিক প্রত্যাবাসন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে না। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবির সদস্যরা ভারতীয় সীমান্তরক্ষী […]
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ২ হাজার ছাড়াল, খাদ্য ও রোগ নিয়ে বাড়ছে উদ্বেগ

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজারের বেশি হয়েছে। দুর্যোগের এক সপ্তাহ পরও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ নিখোঁজ থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে দেশটিতে খাদ্যসংকট, বিশুদ্ধ পানির অভাব এবং সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। বুধবার দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানান, এ পর্যন্ত ২ […]
হোয়াটসঅ্যাপের ‘ইউজারনেম’ সুবিধা নিয়ে মেটার কাছে ৩ দিনের মধ্যে ব্যাখ্যা চাইল ভারত

হোয়াটসঅ্যাপে নতুন ‘ইউজারনেম’ সুবিধা চালুর পরিকল্পনা নিয়ে মেটার কাছে ব্যাখ্যা তলব করেছে ভারত সরকার। একই সঙ্গে বিষয়টি পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত ভারতে এই সুবিধা চালু না করার নির্দেশও দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আজকের পত্রিকা। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, নতুন এই সুবিধা নিয়ে গোপনীয়তা ও নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কারণে মেটাকে […]
ভেনেজুয়েলায় জ্বালানির অভাবে থমকে উদ্ধারকাজ, বাড়ছে ক্ষোভ

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালাতে প্রয়োজনীয় জ্বালানির সংকটে অচল হয়ে পড়েছে ভারী যন্ত্রপাতি। দুর্যোগের প্রায় এক সপ্তাহ পরও বহু স্থানে উদ্ধারকারীরা খালি হাত, কোদাল ও শাবল দিয়ে নিখোঁজদের খোঁজ করছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় শহর লা গুয়াইরায় সরকারি খননযন্ত্র জ্বালানির অভাবে ব্যবহার করা যাচ্ছে না। অথচ বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুতের দেশ ভেনেজুয়াতেই […]
ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৩ বছরের শিশু

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৩ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় পর এই উদ্ধার অভিযানে নতুন আশার সঞ্চার হলেও দেশটিতে মৃতের সংখ্যা বাড়ছেই। একই সঙ্গে জাতিসংঘ মানবিক পরিস্থিতির দ্রুত অবনতির বিষয়ে সতর্ক করেছে। ভেনেজুয়েলার কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লেইবার মোরান নামের শিশুটিকে লা গুইরা অঙ্গরাজ্যের ধ্বংসস্তূপ থেকে […]
৪০ বছরের মধ্যে সর্বনিম্নে জাপানি ইয়েন, উদ্বেগে সরকার ও বিনিয়োগকারীরা

মার্কিন ডলারের বিপরীতে জাপানের মুদ্রা ইয়েনের দর ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এক ডলারের বিপরীতে এখন গুনতে হচ্ছে রেকর্ড ১৬২ দশমিক ৫০ ইয়েন। এতে দেশটির অর্থনীতি, আমদানি ব্যয় এবং আর্থিক বাজার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে ইয়েনের মান কমলেও সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ও জাপানের […]
৪০ বছর কারাভোগের পর মুক্তি পাচ্ছেন যুক্তরাজ্যের দীর্ঘতম সাজাপ্রাপ্ত নারী বন্দী

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় কারাভোগ করা নারী বন্দী মারিয়া পিয়ারসন প্রায় ৪০ বছর পর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন। তবে তাঁর মুক্তির সিদ্ধান্ত ঘিরে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। কারণ, সংশ্লিষ্ট কিছু মূল্যায়নে এখনো তাঁকে ‘গুরুতর ক্ষতির ঝুঁকি সৃষ্টি করতে সক্ষম’ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। বর্তমানে ৭০ বছর বয়সী মারিয়া পিয়ারসন ১৯৮৬ সালে তাঁর […]
রুশ সেনাদের গোপন সামরিক প্রশিক্ষণ দিয়েছে চীন, অভিযোগ অস্বীকার বেইজিংয়ের

গত বছর রুশ সেনাদের চীনে গোপন সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন দুই ইউরোপীয় কর্মকর্তা। রয়টার্সের হাতে আসা নথিতেও এ ধরনের তথ্য পাওয়া গেছে। তবে চীন এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভের অনুমোদনে ২০২৫ সালের আগস্টে রুশ সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধিদল চীনে যায়। সেখানে পিপলস লিবারেশন […]