Ridge Bangla

সিন্ধু পানিচুক্তি স্থগিত থাকলে ভেঙে পড়বে বিশ্বব্যবস্থা, ভারতকে পাকিস্তানের সতর্কবার্তা

সিন্ধু পানিচুক্তি কার্যকর না থাকলে শুধু দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তিও প্রশ্নের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের শীর্ষ নেতারা। তীব্র তাপপ্রবাহ ও সম্ভাব্য পানিসংকটের প্রেক্ষাপটে ইসলামাবাদে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে ভারতের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল মাসে পেহেলগামে ২৬ বেসামরিক নাগরিক নিহত […]

চীনের তিস্তা সমর্থন ভারতের জন্য ‘সতর্কবার্তা’, বলছে টেলিগ্রাফ ইন্ডিয়া

বাংলাদেশের তিস্তা নদী উন্নয়ন প্রকল্পে চীনের সমর্থন ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখা উচিত বলে মন্তব্য করেছে ভারতের সংবাদপত্র টেলিগ্রাফ ইন্ডিয়া। পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয়েছে, তিস্তা ইস্যুতে দীর্ঘদিনের অচলাবস্থা বাংলাদেশের কৌশলগত অবস্থানকে নতুন দিকে নিয়ে যাচ্ছে। সম্পাদকীয়তে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বেইজিং সফরে চীন তিস্তা নদী উন্নয়নে বাংলাদেশের কয়েক বিলিয়ন ডলারের […]

রাতভর কিয়েভে রাশিয়ার হামলা, নিহত ৮, আহত অর্ধশতাধিক

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৮ জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছেন। হামলার পর শহরের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সম্ভাব্য বড় ধরনের হামলার সতর্কবার্তা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানীতে এই আক্রমণ শুরু হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় একাধিক আবাসিক […]

মহাত্মা গান্ধীর মূর্তিতে কালো কাপড়, তীব্র রাজনৈতিক উত্তেজনা পশ্চিমবঙ্গে

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে মহাত্মা গান্ধীর একটি মূর্তির মুখ ও হাতে কালো কাপড় বেঁধে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটে কাটোয়ার স্টেশন বাজার চৌরাস্তায় অবস্থিত মহাত্মা গান্ধীর পূর্ণাবয়ব মূর্তিতে। সকালে স্থানীয় বাসিন্দারা মূর্তির মুখ […]

খামেনির দাফনে যাচ্ছেন না মোদি, প্রতিনিধিদল পাঠাবে ভারত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠানে অংশ নেবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে একটি সরকারি প্রতিনিধিদল উপস্থিত থাকবে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নয়াদিল্লি প্রধানমন্ত্রীর পরিবর্তে একটি প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই প্রতিনিধিদলের নেতৃত্ব কে দেবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। খামেনির মৃত্যুর পর বিশ্বের […]

জুনে ইউক্রেনের ৩৮ হাজারের বেশি সেনা হতাহত, দাবি রুশ সামরিক বিশ্লেষকের

চলতি বছরের জুন মাসে ইউক্রেনের ৩৮ হাজার ৩২৫ জন সেনাসদস্য ও বিদেশি ভাড়াটে যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছেন রুশ সামরিক বিশ্লেষক আন্দ্রেই মারোচকো। বুধবার রুশ বার্তা সংস্থা তাসের বরাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। মারোচকোর দাবি, গত মাসজুড়ে ইউক্রেনের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর অভিযানের ফলে এসব হতাহতের ঘটনা ঘটেছে। তাঁর হিসাব অনুযায়ী, […]

ভারত সফরের পর নারীর মস্তিষ্কে মিলল ৩৮টি পরজীবী!

ভারত সফর শেষে দেশে ফিরে এক ব্রিটিশ নারীর মস্তিষ্কে ৩৮টি পরজীবীর উপস্থিতি শনাক্ত করেছেন চিকিৎসকেরা। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর পরীক্ষায় এই বিরল সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। ঘটনাটি সম্প্রতি একটি চিকিৎসাবিষয়ক সাময়িকীতে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ৪২ বছর বয়সী ব্রিটিশ গণমাধ্যমকর্মী লোরি ডেনম্যান ভারত ভ্রমণ শেষে দেশে ফিরে নানা শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন। […]

স্পেনে তাপপ্রবাহে জুনেই প্রাণ গেল ১ হাজারের বেশি মানুষের

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের প্রভাবে গত জুন মাসে স্পেনে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ২০২৬ সালের প্রথম ৬ মাস দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণ সময় হিসেবে রেকর্ড হয়েছে। স্পেনের সরকারি কার্লোস থ্রি স্বাস্থ্য ইনস্টিটিউট বুধবার জানিয়েছে, জুন মাসে তাপপ্রবাহজনিত কারণে অন্তত ১ হাজার ২৮ জনের মৃত্যু হয়েছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা […]

পশ্চিমবঙ্গে ৭৭ মুসলিম সম্প্রদায় ওবিসি তালিকা থেকে বাদ

ভারতের পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণব্যবস্থায় বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন আইনের মাধ্যমে ৭৭টি মুসলিম সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ৭৭টি সম্প্রদায় আর ওবিসি সংরক্ষণের সুবিধা পাবে না। সরকারের দাবি, ওবিসি তালিকা পুনর্বিন্যাসের ক্ষেত্রে ধর্ম নয়, সামাজিক ও শিক্ষাগত অনগ্রসরতার মানদণ্ডকে গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্য সরকারের […]

তাপদাহে স্বস্তি খুঁজতে গিয়ে জার্মানিতে পানিতে ডুবে ৩০ জনের মৃত্যু

জার্মানিতে তীব্র তাপদাহের মধ্যে নদী ও হ্রদে সাঁতার কাটতে গিয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশটির জীবন রক্ষাকারী সংস্থার তথ্য অনুযায়ী, মাত্র কয়েক দিনের ব্যবধানে এসব দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে অধিকাংশই তরুণ ও কিশোর। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে অনেক মানুষ শীতলতা খুঁজতে আশপাশের নদী, লেক ও হ্রদে ভিড় করেন। তবে সেই স্বস্তির খোঁজই অনেকের জন্য […]

৪০ ডিগ্রি গরমেও থামেনি ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন, পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা

ভারতের রাজধানী দিল্লিতে তীব্র গরমের মধ্যেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন ‘ককরোচ জনতা পার্টি’র ব্যানারে একত্র হওয়া শিক্ষার্থী ও তরুণরা। প্রায় দুই সপ্তাহ ধরে যন্তরমন্তরে চলা এই কর্মসূচিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবি জানানো হচ্ছে। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে শত শত শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও আন্দোলনকারী যন্তরমন্তরে অবস্থান করছেন। কঠোর নিরাপত্তা […]

রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলা, থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন প্রায় ৭ লাখ মিয়ানমার নাগরিক

মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর নতুন করে বিমান হামলার ঘটনায় বেসামরিক হতাহতের আশঙ্কা দেখা দিয়েছে। একই সময়ে সাগাইং অঞ্চলে জান্তাবিরোধী দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশজুড়ে বাড়তে থাকা সহিংসতার মধ্যে চলতি বছরের প্রথম ৪ মাসে প্রায় ৭ লাখ মানুষ থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রাখাইনের বুথিডং উপজেলায় যুদ্ধবিমান থেকে আশপাশের […]

ট্রাম্পকে সতর্কবার্তা আরাগচির, ‘তেল আবিবের পোষ্যদের’ নিয়ন্ত্রণ না করলে জবাব দেবে ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তেল আবিবে তার ‘পোষ্যদের’ নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়, তাহলে ইরানই তাদের ‘শিক্ষা দেবে’। একই সঙ্গে তিনি বলেন, ইরানের জনগণ বা নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেওয়া হবে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য […]

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় আইএইএর প্রবেশের সুযোগ নেই: ইরানের পার্লামেন্ট স্পিকার

যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো কোনো অবস্থাতেই আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পরিদর্শকদের দেখতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও মধ্যস্থতাকারী মোহাম্মদ বাগের গালিবাফ। ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে শুধু বুশেহর বিদ্যুৎকেন্দ্র এবং তেহরান রিঅ্যাক্টরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এই দুটি স্থাপনা ছাড়া অন্য […]

দোহা বৈঠকের ইতিবাচক বার্তায় বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত পরোক্ষ কারিগরি আলোচনায় ইতিবাচক অগ্রগতির খবরের পর আন্তর্জাতিক বাজারে আবারও জ্বালানি তেলের দাম কমেছে। বৃহস্পতিবার লেনদেন শুরুর দিকেই উভয় প্রধান বেঞ্চমার্কের তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৩ সেন্ট বা ১.০২ শতাংশ কমে ৭০.৮৪ মার্কিন […]

মিয়ানমারে ৫ বছরে গৃহযুদ্ধে নিহত ১ লাখের বেশি মানুষ

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধে গত ৫ বছরে ১ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা বা এসিএলইডির সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে সামরিক বাহিনী উৎখাত করার পর থেকেই দেশজুড়ে সংঘাত ক্রমেই বিস্তৃত হয়েছে। […]

দক্ষিণ আফ্রিকায় অভিবাসনবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ৯ শতাধিক

দক্ষিণ আফ্রিকাজুড়ে অভিবাসনবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ৯ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত আন্দোলনের মধ্যে কয়েকটি স্থানে সহিংসতা ও লুটপাটের ঘটনা ঘটার পর এই অভিযান চালানো হয়। দেশটির পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দেশব্যাপী মোট ১২০টি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০৮টি শান্তিপূর্ণভাবে শেষ হলেও ১২টি কর্মসূচিতে বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ […]

ইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি, চালু হচ্ছে সরাসরি ‘যোগাযোগ চ্যানেল’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমানোর প্রচেষ্টায় নতুন অগ্রগতির ইঙ্গিত মিলেছে। সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত পরোক্ষ কারিগরি পর্যায়ের বৈঠকের পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সরাসরি ‘যোগাযোগ চ্যানেল’ চালুর ঘোষণা দিয়েছে ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ এবং সংশ্লিষ্ট বিষয় দ্রুত জানাতে এই যোগাযোগব্যবস্থা চালু করা […]

আফগানিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প, কম্পন টের পেল পাকিস্তানও

আফগানিস্তানে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটে হওয়া এই ভূমিকম্পের কম্পন প্রতিবেশী পাকিস্তানের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে। ভারতের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক বিবৃতিতে ভূমিকম্পের তথ্য জানিয়েছে। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের বাদাখশান প্রদেশের জুর্ম জেলা। পাকিস্তানের জাতীয় […]