ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার রাতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ৯টা ৪০ মিনিটের দিকে সংঘটিত এই ভূমিকম্পে স্বল্প সময়ের জন্য কম্পন অনুভূত হলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের করিমগঞ্জ সীমান্তসংলগ্ন ভারতের শিলচর এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। ভূমিকম্পের কম্পন […]
প্রস্তাবিত বাজেটে ফিরল অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আবারও অপ্রদর্শিত আয় বা কালো টাকা বৈধ করার সুযোগ রাখা হয়েছে। প্রায় দুই দশক পর ক্ষমতায় আসা বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেটে এ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে বৈধ করা অর্থের উৎস নিয়ে কোনো ধরনের প্রশ্ন বা আইনি কার্যক্রম গ্রহণ না করার ব্যবস্থাও রাখা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভা অনুমোদিত অর্থবিলে আয়কর […]
চলতি মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

চলতি মাসের শেষ সপ্তাহে রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠিত ৭ম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, আসন্ন এ সফর বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা […]
২০৩০ পর্যন্ত ইভি ও চার্জিং অবকাঠামো আমদানিতে ব্যাপক শুল্ক ছাড়ের প্রস্তাব

দেশে পরিবেশবান্ধব যানবাহনের চলাচল বাড়াতে বাজেটে বৈদ্যুতিক গাড়ি (ইভি), প্লাগ-ইন হাইব্রিড এবং চার্জিং অবকাঠামো আমদানিতে বড় ধরনের শুল্ক-কর ছাড়ের প্রস্তাব করেছে সরকার। পক্ষান্তরে জীবাশ্ম জ্বালানিচালিত যানবাহন নিরুৎসাহিত করতে কিছু নির্দিষ্ট গাড়ি আমদানির ক্ষেত্রে কর বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এই তথ্য জানা গেছে। নতুন প্রস্তাবনা অনুযায়ী, আমদানিকৃত ইভির মূল্য ২৫ হাজার […]
স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ চাইল নির্বাচন কমিশন

আগামী অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপলক্ষে অর্থ মন্ত্রণালয়ের কাছে এ প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে কমিশন সূত্র। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এর আওতায় রয়েছে দেশের ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, […]
আসন্ন প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ ৪২ হাজার ২৯১ কোটি টাকা

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রতিরক্ষা খাতে ৪২ হাজার ২৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। নতুন এই প্রস্তাবিত বরাদ্দ বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ১ হাজার ৫৯৩ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার যে বিশাল বাজেট পেশ করেন, সেখানেই প্রতিরক্ষা খাতের এই […]
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগে সাব্বির খান রাব্বি (১৯) নামের এক স্থানীয় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে বাউফল থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাব্বির উপজেলার বগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার পিতা জাদুরকাঠী গ্রামের সহিদুল ইসলাম খান। […]
অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় করেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (১১ জুন) কার্টেল ওভারের ম্যাচে এই জয় নিশ্চিত হয়। বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান। ছোট লক্ষ্য হলেও শুরুতে ধাক্কা খায় টাইগাররা। ইনিংসের প্রথম ওভারেই ফিরে যান তানজিদ তামিম (০)। তবে সৌম্য […]
মাদারীপুরে পিকআপ–ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৩

মাদারীপুরে পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকালে রাজৈর উপজেলার টেকেরহাট–কবিরাজপুর সড়কের তাতিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কবিরাজপুর থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিল একটি ইজিবাইক। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ […]
৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেবে সরকার

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশের স্বল্প আয়ের মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বড় পরিসরে চাল সহায়তা দেবে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে জানানো হয়েছে, ৫৫ লাখ পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে চাল সরবরাহ করা হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, দেশের বিশাল জনসংখ্যার […]
প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য রেল টিকিটে ২৫ শতাংশ ছাড়

বাংলাদেশ রেলওয়ের যাত্রীসেবাকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ভাড়া ছাড়ের ব্যবস্থা চালু করেছে সরকার। এ সংক্রান্ত একটি পরিপত্র সম্প্রতি জারি করেছে রেলপথ মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী যাত্রীরা রেল টিকিটের ভিত্তিমূল্যের ওপর ২৫ শতাংশ ছাড় পাবেন। জাতীয় পরিচয়পত্রের তথ্যের মাধ্যমে বয়স স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা […]
কৃষক কার্ড কর্মসূচিতে ১ হাজার ৬২ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব

প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের পরিকল্পনা করেছে সরকার। এ কর্মসূচির আওতায় দেশের ১০০টি উপজেলায় প্রায় ৪২ লাখ ৫০ হাজার কৃষককে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু […]
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি বাজেট বক্তৃতা শুরু করেন। এটি বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট এবং দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা […]
দোকান ও শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি

দেশের সব দোকানপাট, মার্কেট ও শপিংমল প্রতিদিন বেলা ১১টা হতে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন সময়সূচি বৃহস্পতিবার (১১ জুন) থেকেই কার্যকর হয়েছে। এর আগে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা […]
ফরাসি ভাষা শিক্ষার সুযোগ বাড়াতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশে তৃতীয় ভাষা হিসেবে ফরাসি ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণে ফ্রান্সের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি শিক্ষা, […]
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে ঈদের আগের দিন বুধবার সকালে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে […]
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে শহীদ শরিফ ওসমান হাদির বীরত্বগাথা

২০২৮ সালের শিক্ষাবর্ষের নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জীবন ও বীরত্বগাথা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বুধবার (১০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই […]
বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক বিএনপি নেতার মোটরসাইকেল চুরির অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরির পর মোটরসাইকেল ফেরত দেওয়ার নাম করে টাকা দাবি করায় তাকে আটক করা হয়। ঘটনার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাঁশঝাড় থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এরপর বুধবার (১০ জুন) বিকেলে আদালতের […]
বৈদ্যুতিক গাড়ি ও চার্জিং অবকাঠামো আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব

পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাকে উৎসাহিত করতে বৈদ্যুতিক গাড়ি (ইভি), প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিক্যাল (পিএইচইভি) এবং চার্জিং অবকাঠামো আমদানিতে ব্যাপক শুল্ক ও কর ছাড়ের প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানিনির্ভর কিছু গাড়ির ওপর কর বাড়ানোর পরিকল্পনাও রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বর্তমানে বৈদ্যুতিক গাড়ি আমদানিতে মোট করভার প্রায় ৯৩ শতাংশ। […]
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে প্রধানমন্ত্রীর ১০ টাকা সমমূল্যের স্মারক ডাকটিকিট উন্মোচন

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুন) সকালে বিশেষ স্মারক ডাকটিকিট ও স্যুভেনির শিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ১০ টাকা মূল্যমানের এই স্মারক ডাকটিকিট এবং ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট প্রকাশ করেন। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৫ টাকা মূল্যমানের একটি বিশেষ ডাটা কার্ডও প্রকাশ করেন। […]