Skip to main content

Ridge Bangla

চলন্ত বাইকারের মাথায় ইট ছুড়ে বাইক ছিনতাই, ভুক্তভোগীকে নিজেরাই তুলে দিলেন রিকশায়!

মাথায় হেলমেট না থাকার সুযোগ নিয়ে চলন্ত মোটরসাইকেল আরোহীর মাথায় ইট ছুড়ে বাইক ছিনতাইয়ের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুরে। অভিনব ও ভয়ংকর এই ছিনতাইয়ের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দ্রুত তৎপরতা চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ শুরু করেছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. […]

পটুয়াখালীতে যুবদল নেতা গ্রেপ্তার

চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত দুমকি উপজেলা যুবদলের সহ-সভাপতি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বুধবার (১০ জুন) রাত ৯টার দিকে উপজেলার থানা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। দুমকি থানার এসআই সজিবের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আদালত সূত্র জানায়, […]

সাতটি অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশজুড়ে মৌসুমি বায়ুর সক্রিয়তায় আবারও শুরু হয়েছে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা। দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার আশঙ্কায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসটি ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর ছিল। আবহাওয়া অধিদপ্তর […]

ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, ককটেল বিস্ফোরণে পুলিশসহ আহত ৩০ জন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মাইক্রোবাস ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৮ জুন) ভৈরবের দুর্জয় মোড় এলাকায় এক যাত্রী ও মাইক্রোবাস চালকের […]

আজ জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সর্ববৃহৎ জাতীয় বাজেট আজ জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, […]

দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট: ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়ন নিয়ে বড় চ্যালেঞ্জ

দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার এক গুরুত্বপূর্ণ সময়ে আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে। তবে বাজেটের আকারের পাশাপাশি ঘাটতির পরিমাণও নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। অর্থ বিভাগ সূত্রে […]